News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপি জোট সরকারের দুর্বলতা ও ত্রুটির কারণে কেন্দ্রের সাথে ত্রিপুরার কর্মচারীদের ২৩ শতাংশ মহার্ঘ ভাতার ফারাক রয়েছে : মানিক সরকার
Image

বিজেপি জোট সরকারের দুর্বলতা ও ত্রুটির কারণে কেন্দ্রের সাথে ত্রিপুরার কর্মচারীদের ২৩ শতাংশ মহার্ঘ ভাতার ফারাক রয়েছে : মানিক সরকার

আগরতলা, ৭ নভেম্বর : কেন্দ্রীয় কর্মচারীদের সাথে ত্রিপুরার কর্মচারীদের ২৩ শতাংশ মহার্ঘ ভাতার ফারাক রয়েছে। আসলে এটা বিজেপি জোট সরকারের দুর্বলতা ও ত্রুটির কারণে হয়েছে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে ৫ শতাংশ মহার্ঘ ভাতা নিয়ে এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএমের পুলিটব্যুরোর সদ্যস মানিক সরকার।

এদিন তিনি বলেন, বাম আমলে ত্রিপুরার সরকারি কর্মচারীদের বছরে দুইবার মহার্ঘ ভাতা দেওয়া হত। কারণ, কেন্দ্রীয় সরকারের মহার্ঘ ভাতার সমপর্যায়ে নিয়ে যাওয়াই বিগত সরকারের লক্ষ্য ছিল। কিন্তু তা বর্তমানে বন্ধ হয়ে গিয়েছে।

তাঁর কথায়, ত্রিপুরায় বিজেপি জোট সরকার থাকা সত্ত্বেও সরকার কর্মচারীরা আর্থিকভাবে বঞ্চনার শিকার হচ্ছেন। বর্তমানে কেন্দ্রীয় কর্মচারীদের সাথে ত্রিপুরার কর্মচারীদের ২৩ শতাংশ মহার্ঘ ভাতার ফারাক রয়েছে। আসলে এটা বিজেপি জোট সরকারের দুর্বলতা, ত্রুটির কারণে হয়েছে বলে দাবি করেন তিনি।

Releated Posts

দুই দফায় ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের আশ্বাস অমিত শাহের, চলতি মাসেই মিলতে পারে জমির অধিকার সংক্রান্ত নথি

নয়াদিল্লি/আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতি ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট ত্রিপাক্ষিক চুক্তি দুই দফায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জমির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

লাটিয়াপুড়ায় মনু নদীর বাঁধ পরিদর্শনে টিঙ্কু রায়, নিরাপত্তা ও বাঁধ সুরক্ষায় গুরুত্ব

কৈলাসহর, ৪ সেপ্টেম্বর:কৈলাশহরস্থিত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনু নদীর বাঁধ পরিদর্শন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। বর্ষার সময় নদীভাঙন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ব্লক অফিসে দুঃসাহসিক চুরি, যুবক আটক

বিশালগড়, ৪ সেপ্টেম্বর:বিশালগড় ব্লক অফিসে দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২ সেপ্টেম্বর রাতে ব্লক অফিসে চুরির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

আত্মসমর্পণকারী জঙ্গিদের ডাকা বনধে ফের স্তব্ধ আসাম–আগরতলা জাতীয় সড়ক, ১১ দফা দাবিতে ৭২ ঘণ্টার অবরোধ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ১১ দফা দাবিকে সামনে রেখে ফের উত্তপ্ত হয়ে উঠল ত্রিপুরার গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। আত্মসমর্পণকারী বৈরী…

ByByReshmi Debnath Sep 4, 2026
Scroll to Top