News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ককবরকের প্রশ্নপত্র বাংলা এবং রোমান হরফে ব্যবস্থার জন্য ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে ডেপুটেশন এনএসইউআই-র
Image

ককবরকের প্রশ্নপত্র বাংলা এবং রোমান হরফে ব্যবস্থার জন্য ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে ডেপুটেশন এনএসইউআই-র

আগরতলা, ৬ নভেম্বর : ককবরকের প্রশ্নপত্র বাংলা এবং রোমান হরফে ব্যবস্থার জন্য ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে ডেপুটেশন দিয়েছে এনএসইউআই। তাতে, জনজাতি অংশের ছাত্রছাত্রীদের পরীক্ষায় সুবিধা হবে।

প্রসঙ্গত, সিবিএসই-র সাথে তাল মিলিয়ে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষা প্রায় এক মাস সময় এগিয়ে আনা হচ্ছে। পরীক্ষার সকল বিষয়ের প্রশ্নপত্র বাংলা ও রোমান হরফে তৈরি করা হলেও ককবরকের ক্ষেত্রে শুধু বাংলা হরফেই প্রশ্নপত্র তৈরি করা হয়। তাই, আজ এনএসইউআই মধ্যশিক্ষা পর্ষদে ডেপুটেশনে মিলিত হয়েছে।

এনএসইউআই নেতা আমির হোসেন বলেন, ককবরক বিষয়ের প্রশ্নপত্র শুধুমাত্র বাংলা হরফে হওয়ায় বহু জনজাতি ছাত্রছাত্রী সঠিকভাবে উত্তর লিখে আসতে পারে না। এভাবেই ককবরকের স্বাভাবিক উন্নয়নের পথে কাঁটা ছড়ানো হয়েছে। তাঁর দাবি, ককবরক বিষয়ের প্রশ্নপত্র বাংলা এবং রোমান উভয় হরফে তৈরি করা হোক। তাতে, ছাত্রছাত্রীরা পছন্দ মতো হরফের প্রশ্নপত্রে পরীক্ষা দিতে পারবে। ত্রিপুরা সরকারের কাছে তাঁর আরও দাবি, টিবিএসই-র পাশাপাশি সিবিএসই-কেও ককবরক বিষয়ে প্রশ্নপত্র বাংলা এবং রোমান উভয় হরফে তৈরি করার নির্দেশ দেওয়া হোক।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top