News Flash

  • Home
  • বিদেশ
  • ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের
Image

ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের

ঢাকা, ৬ নভেম্বর (হি.স.) : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।

আজ বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজে ট্রাম্পকে অবিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ড. ইউনুসের বার্তাটি পোস্ট করা হয়েছে। শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা ড. ইউনুস বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪-এ বিজয়ের জন্য আপনাকে বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।’ ট্রাম্পের তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্র আরও উন্নতি করবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে বলেও আশা প্রকাশ করেন ড. মুহাম্মদ ইউনুস।

প্রধান উপদেষ্টা বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদেও দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অব্যাহত ছিল। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের বন্ধুত্বপূর্ণ দুই দেশের অংশীদারত্বের অফুরন্ত নতুন সম্ভাবনা রয়েছে।’

Releated Posts

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top