News Flash

  • Home
  • প্রধান খবর
  • ঝাড়খণ্ড সরকার তোষণের সমস্ত সীমা অতিক্রম করেছে : অমিত শাহ 
Image

ঝাড়খণ্ড সরকার তোষণের সমস্ত সীমা অতিক্রম করেছে : অমিত শাহ 

রাঁচি, ৩ নভেম্বর (হি.স.): ঝাড়খণ্ড সরকার তোষণের সমস্ত সীমা অতিক্রম করেছে, হেমন্ত সোরেন সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে এই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির সঙ্কল্প পত্র প্রকাশ করার পর অমিত শাহ বলেছেন, “ঝাড়খণ্ড সরকার তোষণের সব সীমা অতিক্রম করেছে। লোহারদাগায় কানওয়ারিয়াদের উপর হামলা করা হয়, রামনবমীতে কীর্তন ও ভজন নিষিদ্ধ করা হয়, রামনবমীর মিছিলে পাথর ছোড়া হয়, সাহেবগঞ্জে মন্দির ক্ষতিগ্রস্ত হয় এবং জামশেদপুরে “হিন্দু ঝাড়খণ্ড ছোড়ো” স্লোগান ওঠে। আপনার লজ্জা হওয়া উচিত। এখানে এমন আইনের শাসন থাকবে যেখানে যারা এ ধরনের কাজ করবে তাদের আইনের মাধ্যমে কারাগারে পাঠানো হবে, কেউ এমন কাজ করতে সাহস পাবে না।”

তিনি আরও বলেন, “পেপার ফাঁস মাফিয়া তরুণদের ভবিষ্যত নষ্ট করে দিয়েছে। বিজেপি সরকার গঠন করুন এবং আমরা পেপার ফাঁস মাফিয়াদের শাস্তি দেব, অসমে বিজেপি সরকার গঠিত হয়েছে এবং এখন অসমে অনুপ্রবেশ বন্ধ হয়েছে।” অমিত শাহ বলেছেন, “‘গোগো দিদি স্কিমের’ অধীনে, মহিলাদের প্রতি মাসে ২১০০ টাকা দেওয়া হবে। দীপাবলি এবং রাখিবন্ধনে বিনামূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার দেওয়া হবে এবং ৫০০ টাকায় সিলিন্ডার দেওয়া হবে। ঝাড়খণ্ডের যুবকদের জন্য ৫ লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।”

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top