News Flash

Image

১ লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার, ধৃত এক

আগরতলা, ১ নভেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নেমে ১০ কেজি গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। সাথে এক নেশাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক ১ লক্ষ ৭২ হাজার টাকা হবে। আজ তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন জিআরপি থানার ওসি তাপস দাস।

ওসি তাপস দাস জানিয়েছেন, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে আগরতলা রেলস্টেশন দিয়ে গাঁজা বহিঃরাজ্যে পাচার করা হবে। সেই খবরের ভিত্তিতে জিআরপিএফ অভিযান চালিয়েছ। ওই সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তল্লাশি করে তাঁর কাছ থেকে ১০ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক ১ লক্ষ ৭২ হাজার টাকা হবে। ধৃত অসমের বাসিন্দা ক্ষুদিরাম কর্মকার। তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে।

তিনি আরও জানিয়েছেন, গত এক মাসে  জিআরপি থানায় ৫টি এনডিপিএস ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাতে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি, এক মাসে ৬৩ কেজি গাঁজা এবং ১৯২ টি এসকফের বোতল পুলিশ বাজেয়াপ্ত করে। 

Releated Posts

প্রতিকূল আবহাওয়ার কারণে টিবিএসই-এর ‘ বছর বাঁচাও’ পরীক্ষা স্থগিত

আগরতলা, ১৩ জুলাই: প্রতিকূল আবহাওয়া ও টানা ভারী বৃষ্টিপাতের কারণে সোমবার নির্ধারিত ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ-এর ‘ বছর বাঁচাও’…

ByByReshmi Debnath Jul 13, 2026

ভারী বৃষ্টির জেরে পশ্চিম ত্রিপুরা ও সিপাহিজলায় সোমবার সব স্কুল বন্ধ

আগরতলা, ১৩ জুলাই: টানা ভারী বৃষ্টিপাত এবংপ্রতিকূল আবহাওয়ার কারণে পশ্চিম ত্রিপুরা ও সিপাহিজলা জেলার সমস্ত সরকারি, সরকার-পোষিত এবং…

ByByReshmi Debnath Jul 13, 2026

আগরতলায় ফ্রুট ফুড ফেস্টিভ্যাল, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষির উপর জোর মন্ত্রী রতন লাল নাথের

আগরতলা, ১২ জুলাই: স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং পুষ্টিকর ফলভিত্তিক খাদ্যের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে রাজধানী আগরতলায়…

ByByReshmi Debnath Jul 12, 2026

মাদকের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের আহ্বান মুখ্যমন্ত্রীর, উদ্বোধন হলো ৫০ শয্যার ড. শ্যামাপ্রসাদ মুখার্জী আগরতলা সিভিল হাসপাতাল

আগরতলা, ১২ জুলাই:  রাজ্যে মাদক কারবার ও নেশার বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে একযোগে লড়াইয়ে শামিল হয়ে যুদ্ধ ঘোষণা করতে আহবান…

ByByReshmi Debnath Jul 12, 2026
Scroll to Top