News Flash

Image

ত্রিপুরা : ৫ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা

আগরতলা, ৩০ অক্টোবর : আলোর উৎসবের প্রাক মুহূর্তে দীপাবলি উপহার হিসেবে ত্রিপুরায় সরকারি কর্মচারীদের জন্য ৫ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা দিল বিজেপি জোট সরকার। আজ মহাকরণে মন্ত্রিসভায় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্ধ্যায় মহাকরণের প্রেস কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনে ওই ঘোষণা দিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

এদিন তিনি বলেন, আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও ত্রিপুরা সরকার সরকারি কর্মচারী ও পেনশনারসদের জন্য ভেবেছে। ১ শতাংশ মহার্ঘ ভাতা দিতে রাজ্য সরকারের ১০০ কোটি টাকা ব্যয় হয়। সেই মোতাবেক ৫ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানে রাজ্য সরকারের ৫০০ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে। তাঁর দাবি, আজকের এই সিদ্ধান্তে কেন্দ্রের সাথে রাজ্যের মহার্ঘ ভাতায় ২৩ শতাংশ ফারাক থাকবে। আগামী ১ নভেম্বর থেকে ওই সিদ্ধান্ত কার্যকর হবে।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top