অযোধ্যা, ৩০ অক্টোবর (হি.স.) : ভারতের প্রতি বিশ্বের দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছে। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। তিনি বলেছেন, ভারত যে গতিতে এগিয়েছে তাতে গোটা বিশ্ব তাকিয়ে আছে ভারতের দিকে। ভারতের জ্ঞান, ঐতিহ্য, যোগ, আয়ুর্বেদ, সংস্কৃতি এখন সারা বিশ্বে প্রতিষ্ঠিত হচ্ছে। গজেন্দ্র সিং শেখাওয়াত আরও বলেছেন, “ভগবান শ্রী রামের মন্দির প্রতিষ্ঠার পর ভারতের সৌভাগ্যের সূর্য আবার উদিত হচ্ছে। আজকের দীপোৎসব অবশ্যই আমাদের জন্য একটি সংকল্পের দিন যে আমরা এই দেশকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী, সমৃদ্ধ এবং সক্ষম দেশ হিসেবে গড়ে তুলব।” উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এদিন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের উপস্থিতিতে পর্যটন অ্যাপ চালু করেন এবং অযোধ্যার মেয়রের লেখা বই প্রকাশ করেন। অযোধ্যায় দীপোৎসব অনুষ্ঠানে অংশ নিতে অযোধ্যায় এসেছেন শেখাওয়াত।

ভারতের প্রতি বিশ্বের দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছে : গজেন্দ্র সিং শেখাওয়াত
Releated Posts
ম্যাঙ্গালুরে ৩ বাংলাদেশি গ্রেফতার, অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান জোরদার
ম্যাঙ্গালুরু (কর্নাটক), ১৩ জুলাই (আইএএনএস) : কর্নাটকের সাম্প্রদায়িকভাবে স্পর্শকাতর ম্যাঙ্গালুরু শহরে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে তিন…
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সঠিক দিশায় এগোচ্ছে: বাণিজ্য সচিব
নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি (ট্রেড ডিল) নিয়ে আলোচনা ইতিবাচকভাবে…
দিল্লিতে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে
নয়াদিল্লি, ১৩ জুলাই(আইএএনএস) : পূর্ব দিল্লির কল্যাণপুরী এলাকায় দাম্পত্য কলহের জেরে এক দিল্লি পুলিশ কনস্টেবল তাঁর স্ত্রীকে গুলি…
কন্যাদের চাকরি বিতর্কে কর্ণাটক পিএসসি-র চেয়ারম্যান সাহুকারকে সাসপেন্ড করলেন রাজ্যপাল
বেঙ্গালুরু, ১৩ জুলাই (আইএএনএস): কন্যাদের চাকরি সংক্রান্ত অনিয়মের অভিযোগে কর্ণাটক পাবলিক সার্ভিস কমিশন (কেপিএসসি)-এর চেয়ারম্যান শিবশঙ্করাপ্পা এস. সাহুকারকে…


















