News Flash

  • Home
  • দেশ
  • হনুমানের আতঙ্কে ঘরবন্দি কাপাস  এড়িয়ার মানুষ
Image

হনুমানের আতঙ্কে ঘরবন্দি কাপাস  এড়িয়ার মানুষ

পূর্ব মেদিনীপুর, ৩০ অক্টোবর (হি.স.): গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে দুটি হনুমান। বুধবার দুপুর পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৫! আতঙ্কে ঘরবন্দি মানুষ। কালীপুজোর আয়োজন হবে কোথা থেকে? মহিষাদলের কাপাসএড়িয়ার ঘটনা এটি।

খবর পেয়ে বনকর্মীরা এসেছেন। এসেছে থানার পুলিশ কর্মীরাও। হনুমানকে খাঁচা বন্দি করতে আনা হয়েছে খাঁচাও! কিন্তু সে গুড়ে বালি! খাঁচার ভেতরে রাখা কলা হাতে করে বাইরে বের করে খেয়ে পালাচ্ছে দুই রামভক্ত। খাঁচার ভেতরে ঢুকছে না কিছুতেই।

গ্রামবাসীরা জানিয়েছেন, কয়েকদিন আগে খাবারের খোঁজে গ্রামে হানা দিয়েছিল দুটি হনুমান। তারপর থেকেই তাদের তাণ্ডব চলছে।বন দফতরের দাবি, দুটির মধ্যে একটি হনুমান খ্যাপা। তারই জেরে সমস্যা বেড়েছে। রাস্তায় পথচলতি মানুষ জনকে আচমকা আঁচড়ে, কামড়ে ক্ষতবিক্ষত করছে।

স্থানীয় বাসিন্দা সৌমিত্র মাইতি বলেন, “বন দফতর কোনও কাজের নয়। হনুমান তো খাঁচাবন্দি হওয়ার পরিবর্তে ওদেরকেই বুড়ো আঙুল দেখিয়ে চলে যাচ্ছে!” মহিষাদল ব্লকের বিডিও বরুণাশিস সরকার বলেন, “খবর পেয়ে বনকর্মীরা গ্রামে গিয়েছেন। হনুমান দুটিকে বন্দী করার চেষ্টা চলছে।”

Releated Posts

২০২৭-এ চালু হতে পারে ভারত এনসিএপি ২.০, নিরাপদ চালকদের পুরস্কার ও নিয়মভঙ্গকারীদের লাইসেন্স বাতিলের ভাবনা: গডকরি

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের সড়ক নিরাপত্তা আরও জোরদার করতে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশনের ক্ষেত্রে গ্রেডেড পয়েন্ট…

ByByNews Desk Sep 3, 2026

আসন্ন বাণিজ্য চুক্তির ফলে বিশ্ব বাণিজ্যের ৭৫ শতাংশে প্রতিযোগীদের তুলনায় কম শুল্কে প্রবেশাধিকার পাবে ভারত: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং বিভিন্ন দেশের বাজারে প্রবেশাধিকার আরও গভীর করার উদ্যোগের…

ByByNews Desk Sep 3, 2026

তৃতীয় দিনে ‘বল্লারি চলো’ পদযাত্রা, দলিত কল্যাণ ও কৃষক আত্মহত্যা নিয়ে কর্ণাটক সরকারকে নিশানা বিজেপির

রায়চুর (কর্ণাটক), ৩ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকে বিজেপির ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার তৃতীয় দিনে পড়ল। এদিন রাজ্য বিজেপি সভাপতি…

ByByNews Desk Sep 3, 2026

শিলিগুড়ি করিডরের গুরুত্বপূর্ণ সড়ক সম্প্রসারণে ২,০৭৭ কোটি টাকার প্রকল্প

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার বাগডোগরার সঙ্গে প্রতিবেশী বিহারের কিশনগঞ্জ জেলার গলগালিয়াকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top