News Flash

  • Home
  • খেলা
  • হংকং ক্রিকেট সিক্সেস টুর্নামেন্ট শুরু হচ্ছে ১ নভেম্বর 
Image

হংকং ক্রিকেট সিক্সেস টুর্নামেন্ট শুরু হচ্ছে ১ নভেম্বর 

হংকং, ৩০ অক্টোবর (হি.স.): হংকং ক্রিকেট সিক্সেস। প্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকীতে নতুন এই টুর্নামেন্টটি শুরু হবে ১ নভেম্বর। চলবে ৩ নভেম্বর পর্যন্ত। হংকংয়ের এই টুর্নামেন্টটি টিন কোং রোড ক্রিকেট গ্রাউন্ডে কিছু রোমাঞ্চকর লড়াইয়ের প্রতিশ্রুতি দিচ্ছে, যেখানে ১২টি দল ছয়-এ-সাইড ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে।

১২টি দলকে তিনটি করে চারটি পুলে ভাগ করা হয়েছে এবং তারা একটি রাউন্ড-রবিন বিন্যাসে প্রতিদ্বন্দ্বিতা করবে। রবিন উথাপ্পা নেতৃত্বে থাকা ভারত পুল সি-এ আছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান রয়েছে।

পুল এ-তে স্বাগতিক হংকং দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে এবং পুল বি-তে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নেপাল রয়েছে। ডি পুলে লড়বে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও ওমান।

টুর্নামেন্ট শুরুর দিন অর্থাৎ ১ নভেম্বর প্রথম ম্যাচটি দক্ষিণ আফ্রিকা এবং হংকংয়ের মধ্যে হবে। সেদিনই ভারত ও পাকিস্তানের মধ্যে হাই-ভোল্টেজ ম্যাচ হবে।

প্রতিটি পুল থেকে শীর্ষ দুই দল কোয়ার্টার ফাইনাল খেলবে এবং কোয়ার্টার ফাইনাল রাউন্ডের বিজয়ীরা সেমিফাইনালে যাবে। যে দলগুলো কোয়ার্টারে হারবে তারা প্লেট সেমিফাইনাল খেলবে। প্রতিটি পুলে নিচের দলটি বোল প্রতিযোগিতায় খেলবে। প্রতিযোগিতার তিন দিন জুড়ে মোট ২৯টি ম্যাচ  হবে।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top