News Flash

  • Home
  • দেশ
  • আবাস তালিকা খতিয়ে দেখতে নবান্নে জেলা শাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব
Image

আবাস তালিকা খতিয়ে দেখতে নবান্নে জেলা শাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

কলকাতা, ৩০ অক্টোবর (হি. স.)  : আবাস যোজনার তালিকা থেকে বাদ যাওয়া নামগুলি পুনরায় খতিয়ে দেখতে মঙ্গলবারই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা দ্রুত কার্যকর করতে বুধবার নবান্নে বিশেষ বৈঠক বসেন মুখ্যসচিব মনোজ পন্থ। ভিডিও কনফারেন্সে বিভিন্ন জেলার জেলাশাসক উপস্থিত ছিলেন।  ছিলেন পঞ্চায়েত দফতরের কর্তারাও।

বাংলা আবাস যোজনার টাকা যে রাজ্যই দেবে তা আগেই জানিয়েছিল নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এও জানিয়েছিলেন, চলতি বছরের মধ্যে আবাস যোজনায় রাজ্যের ১১ লক্ষ মানুষকে বাড়ি বানানোর জন্য প্রথম কিস্তির টাকা দিয়ে দেবে নবান্ন।

আপাতত এই প্রকল্পের নাম রাখা হয়েছে বাংলার আবাস যোজনা। ইতিমধ্যে যুদ্ধকালীন সমীক্ষায় আবাস যোজনার  প্রাপকদের নামের তালিকাও তৈরি। টাকা বিলির আগে শেষ সমীক্ষায় অনেকের নাম বাদ গিয়েছে বলে অভিযোগ।

প্রশাসন সূত্রের খবর, তালিকায় নাম থাকা বেশ কিছু মানুষের যেমন মৃত্যু হয়েছে তেমনই বহু যোগ্য প্রাপক হয়তো তালিকা থেকে বাদ গিয়ে থাকতে পারেন। একজনও যোগ্য মানুষ যেন বঞ্চিত না হন, সেটাই মুখ্যমন্ত্রীর লক্ষ্য। তাই প্রথম কিস্তির টাকা বিলির আগে আরও একবার আবাসের বাড়ি বানানোর তালিকা খতিয়ে দেখার নির্দেশ দেন রাজ্যের প্রশাসনিক প্রধান।  প্রসঙ্গত, প্রাপকদের বাড়ির তালিকা তৈরি নিয়ে বেনিয়মের অভিযোগে মঙ্গলের পর বুধবারও জেলায় জেলায় বিক্ষোভ দেখাচ্ছেন একাংশ গ্রামবাসী।

Releated Posts

২০২৭-এ চালু হতে পারে ভারত এনসিএপি ২.০, নিরাপদ চালকদের পুরস্কার ও নিয়মভঙ্গকারীদের লাইসেন্স বাতিলের ভাবনা: গডকরি

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের সড়ক নিরাপত্তা আরও জোরদার করতে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশনের ক্ষেত্রে গ্রেডেড পয়েন্ট…

ByByNews Desk Sep 3, 2026

আসন্ন বাণিজ্য চুক্তির ফলে বিশ্ব বাণিজ্যের ৭৫ শতাংশে প্রতিযোগীদের তুলনায় কম শুল্কে প্রবেশাধিকার পাবে ভারত: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং বিভিন্ন দেশের বাজারে প্রবেশাধিকার আরও গভীর করার উদ্যোগের…

ByByNews Desk Sep 3, 2026

তৃতীয় দিনে ‘বল্লারি চলো’ পদযাত্রা, দলিত কল্যাণ ও কৃষক আত্মহত্যা নিয়ে কর্ণাটক সরকারকে নিশানা বিজেপির

রায়চুর (কর্ণাটক), ৩ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকে বিজেপির ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার তৃতীয় দিনে পড়ল। এদিন রাজ্য বিজেপি সভাপতি…

ByByNews Desk Sep 3, 2026

শিলিগুড়ি করিডরের গুরুত্বপূর্ণ সড়ক সম্প্রসারণে ২,০৭৭ কোটি টাকার প্রকল্প

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার বাগডোগরার সঙ্গে প্রতিবেশী বিহারের কিশনগঞ্জ জেলার গলগালিয়াকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top