News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শ্বশুরবাড়িতে জামাতাকে পিটিয়ে খুন, স্ত্রী ও শ্বশুর সহ ধৃত তিন 
Image

শ্বশুরবাড়িতে জামাতাকে পিটিয়ে খুন, স্ত্রী ও শ্বশুর সহ ধৃত তিন 

আগরতলা, ৩০ অক্টোবর : শ্বশুর বাড়িতে ডেকে নিয়ে জামাতাকে পরিকল্পিতভাবে খুনের অভিযোগ উঠেছে। ওই ঘটনায় পুলিশ স্ত্রী ও শ্বশুর সহ তিনজনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, আমতলী থানাধীন বাগমারা কলোনীর বাসিন্দা ঝুটন সরকার শ্বশুর বাড়িতে খুন হয়েছেন। 

মৃতের ভাই জানিয়েছেন, প্রায় ৮ বছর আগে মাম্পি সরকারের সাথে সামাজিক রীতিনীতি মেনে ঝুটনের বিয়ে হয়েছিল। তাঁদের একটি পুত্র সন্তান রয়েছে। সন্তান জন্মের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়েছে। তাঁর অভিযোগ, গত রবিবার গভীর রাতে ঝুটনকে তাঁর ভায়রা-ভাই মনির দেবনাথ শ্বশুর বাড়িতে ডেকে নিয়ে যান। সেখানে তাঁকে বেধড়ক মারধর করে মাটিতে ফেলে রাখেন তাঁরা। খবর পেয়ে ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছি। ওই ঘটনা পুলিশকে জানিয়েছি। 

মৃতের ভাই বলেন, গুরুতর আহত অবস্থায় ঝুটনকে প্রথমে হাঁপানিয়া ডা. বি আর আম্বেডকর হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসকরা তাঁকে জি বি হাসপাতালে স্থানান্তর করেন। আজ বুধবার ভোর পাঁচটা নাগাদ জি বি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। তিনি বলেন, ঝুটনের মৃত্যুর খবর শুনে আমতলী থানা খুনের মামলা রুজু করেছে। ওই মামলায় পুলিশ ঝুটনের স্ত্রী মাম্পি সরকার ও শ্বশুর অজয় সরকারকে গ্রেফতার করেছে। তাঁর ভায়রা-ভাই মনির দেবনাথকে আগেই পুলিশ গ্রেফতার করেছিল। 

ওই ঘটনায় আমতলী থানার ওসি সিতিকান্ত বর্ধন বলেন, ঝুটন সরকারকে মারধরের অভিযোগে গত ২৯ অক্টোবর মনির দেবনাথকে গ্রেফতার করা হয়েছিল। আজ তাঁর স্ত্রী ও শ্বশুরকে পুলিশ গ্রেফতার করেছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে ওই ঘটনায় আরও কেউ যুক্ত পাওয়া গেলে সকলকেই গ্রেফতার করা হবে।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top