News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রধানমন্ত্রীকে আরও সশক্ত বানাতে জনগন ভারতীয় জনতা পার্টির সদস্য পদ গ্রহণ করতে চান : সাংসদ বিপ্লব 
Image

প্রধানমন্ত্রীকে আরও সশক্ত বানাতে জনগন ভারতীয় জনতা পার্টির সদস্য পদ গ্রহণ করতে চান : সাংসদ বিপ্লব 

আগরতলা, ৩০ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আরও সশক্ত বানাতে আপামর জনগন ভারতীয় জনতা পার্টির সদস্য পদ গ্রহণ করতে চান। আজ প্রতাপগড় মন্ডলের ২৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সদস্যতা অভিযানে অংশগ্রহণ করে একথা বলেন সাংসদ বিপ্লব কুমার দেব। 

এদিন শ্রীদেব বলেন, বিকশিত ভারত নির্মাণের উজ্জ্বল অংশীদারিত্ব স্বরূপ ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযানের অংশ হিসেবে সারা দেশের সাথে ত্রিপুরাতেও বড় মাত্রায় নাগরিকগন স্বতঃস্ফূর্ততার সাথে ভাজপা পরিবারের সদস্য হচ্ছেন l

এদিন তিনি আরও বলেন, এখন পর্যন্ত ১০ কোটির বেশি ভারতীয় জনতা পার্টির সদস্য পদ সম্পূর্ণ হয়েছে। ত্রিপুরাতে ৮ লক্ষ ২২ হাজার সদস্য সংগ্রহ হয়েছে। বুথ ভিত্তিক বিজেপি সদস্য পদ সংগ্রহ ক্ষেত্রে ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে প্রথম স্থানে হিসেবে রয়েছে। তাঁর কথায়, আমি সারা ভারতবর্ষ ঘুরেছি, আমি অনুভব করতে পারছি যে মানুষ ভারতীয় জনতা পার্টির সদস্যপদ গ্রহণ করতে চায়। কারণ, আপামর জনগণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আরও সশক্ত বানাতে চায়।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top