News Flash

  • Home
  • দেশ
  • জাতীয় সড়ক আটকে চাঁদার জুলুমবাজি, প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষোভ দক্ষিণ দিনাজপুরে
Image

জাতীয় সড়ক আটকে চাঁদার জুলুমবাজি, প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষোভ দক্ষিণ দিনাজপুরে

দক্ষিণ দিনাজপুর, ৩০ অক্টোবর(হি.স.): দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে মালদাগামী ৫১২ নম্বর জাতীয় সড়কে কালী পূজার চাঁদার জন্য জুলুমবাজি চলার অভিযোগ উঠেছে। বুধবার বুনিয়াদপুরের চৌপথি মোড় সংলগ্ন পুলিশ চেকপোস্টের কাছেই এই ঘটনা ঘটে, তবে এ নিয়ে প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠছে।

সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছালে ক্যামেরা দেখে তাঁদের হুমকি দেওয়া হয় বলে জানা গেছে। এই ধরনের হুমকির পর সাংবাদিকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। পথচারীরা জানাচ্ছেন, জাতীয় সড়ক আটকে চাঁদা তোলার কারণে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি ক্লাব এই ধরনের চাঁদার জুলুমবাজি চালিয়ে যাচ্ছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এমন ঘটনায় প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে বেআইনি চাঁদা আদায় বন্ধ করে এই ধরনের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করুক।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top