দত্তপুকুর, ৩০ অক্টোবর(হি.স.): দত্তপুকুর থানার মধ্যমগ্রামের চণ্ডী গরি এলাকায় একটি বেসরকারি রাসায়নিক কারখানায় ভয়াবহ বয়লার বিস্ফোরণে আগুন লাগে। বুধবার দুপুর আড়াইটে নাগাদ এই বিস্ফোরণের ফলে কারখানার বয়লার চেম্বার ও সংলগ্ন গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের সময় কর্মরত অবস্থায় তিন শ্রমিক অগ্নিদগ্ধ হন। ঘটনাস্থলেই এক শ্রমিকের মৃত্যু হয় এবং আরও দুই জন শ্রমিক অগ্নিদগ্ধ অবস্থায় আশঙ্কাজনকভাবে আহত হন।স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে দ্রুত বারাসাত হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে মধ্যমগ্রাম থানার দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য তিনটি ইঞ্জিন নিয়ে তৎপরতা শুরু করে। যদিও এই অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি, তবে স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করছে।

দত্তপুকুরে রাসায়নিক কারখানায় বয়লার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, এক শ্রমিকের মৃত্যু
Releated Posts
ম্যাঙ্গালুরে ৩ বাংলাদেশি গ্রেফতার, অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান জোরদার
ম্যাঙ্গালুরু (কর্নাটক), ১৩ জুলাই (আইএএনএস) : কর্নাটকের সাম্প্রদায়িকভাবে স্পর্শকাতর ম্যাঙ্গালুরু শহরে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে তিন…
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সঠিক দিশায় এগোচ্ছে: বাণিজ্য সচিব
নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি (ট্রেড ডিল) নিয়ে আলোচনা ইতিবাচকভাবে…
দিল্লিতে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে
নয়াদিল্লি, ১৩ জুলাই(আইএএনএস) : পূর্ব দিল্লির কল্যাণপুরী এলাকায় দাম্পত্য কলহের জেরে এক দিল্লি পুলিশ কনস্টেবল তাঁর স্ত্রীকে গুলি…
কন্যাদের চাকরি বিতর্কে কর্ণাটক পিএসসি-র চেয়ারম্যান সাহুকারকে সাসপেন্ড করলেন রাজ্যপাল
বেঙ্গালুরু, ১৩ জুলাই (আইএএনএস): কন্যাদের চাকরি সংক্রান্ত অনিয়মের অভিযোগে কর্ণাটক পাবলিক সার্ভিস কমিশন (কেপিএসসি)-এর চেয়ারম্যান শিবশঙ্করাপ্পা এস. সাহুকারকে…


















