News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজ্যে হরেক দুর্নীতি ভুলে না যাওয়ার আর্জি তথাগতের
Image

রাজ্যে হরেক দুর্নীতি ভুলে না যাওয়ার আর্জি তথাগতের

কলকাতা, ২৯ অক্টোবর (হি.স.): তৃণমূল আমলে হরেক দুর্নীতির অভিযোগ ও তদন্ত সময়বিশেষে লাগাতার খবর হয়েছে। আবার সময়ের প্রলেপে সে সব ঢাকাও পড়ে গিয়েছে। সে সব ভুলে না যাওয়ার বার্তা দিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

মঙ্গলবার তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, “যেন ভুলে না যাই! শিক্ষাক্ষেত্রে চাকরি চুরি ! পুর-নিয়োগে চাকরি চুরি ! কয়লা চুরি ! গরু চুরি ! রেশন চুরি ! চাষের জমি চুরি ! পিঠে বানানোর ছলে হিন্দু মহিলাদের ইজ্জত চুরি ! বালি চুরি ! পাথর চুরি ! পায়খানা চুরি ! ত্রিপল চুরি ! সাইকেল চুরি ! হাসপাতালের ওষুধ চুরি ! মৃতদেহ চুরি !

এর উপর আছে উন্মত্ত সংখ্যালঘু তোষণ। আর রাজ্যে শিল্প আনা ইত্যাদির কথা নাই বা বললাম। এখন বসে আছি সৌরভের গ্রিলের কারখানা কবে চালু হবে, যার জন্য মাননীয়াকে স্পেন পর্যন্ত যেতে হয়েছিল!“

Releated Posts

আরজি কর ধর্ষণ-খুন মামলা: পলাতক পানিহাটি পুরসভার প্রাক্তন প্রধান সোমনাথ দে বেঙ্গালুরুতে গ্রেফতার

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর দেহ…

ByByNews Desk Sep 3, 2026

‘রেট কার্ড’ মেনে পঞ্জাবে আইএএস-আইপিএস অফিসারদের বদলি-পদায়ন: ভগবন্ত মান সরকারকে তীব্র আক্রমণ বিজেপির

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (আইএএনএস): পঞ্জাবে ‘ট্রান্সফার র‌্যাকেট’ নিয়ে ভগবন্ত মান সরকারকে তীব্র আক্রমণ করল বিজেপি। দলের অভিযোগ, পঞ্জাবে…

ByByNews Desk Sep 2, 2026

১৫ দিনের মধ্যে এনওসি প্রক্রিয়া সহজ ও স্বয়ংক্রিয় করার নির্দেশ রাম মোহন নাইডুর

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (আইএএনএস): অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রে ‘ইজ অব ডুয়িং বিজনেস’ আরও সহজ করতে নো অবজেকশন সার্টিফিকেট…

ByByNews Desk Sep 2, 2026

বেঙ্গালুরুতে গ্রেফতার ৩১ বাংলাদেশি নাগরিককে ডিপোর্টেশনের জন্য বাংলায় আনা হল

কলকাতা, ২ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হওয়া ৩১ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে পশ্চিমবঙ্গের মালদা জেলায়…

ByByNews Desk Sep 2, 2026
Scroll to Top