News Flash

  • Home
  • দেশ
  • নারী নির্যাতন প্রসঙ্গে তন্ময়কে কটাক্ষ তথাগতর
Image

নারী নির্যাতন প্রসঙ্গে তন্ময়কে কটাক্ষ তথাগতর

কলকাতা, ২৮ অক্টোবর (হি.স.): নারী নির্যাতন প্রসঙ্গে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে প্রকাশ্যেই কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

সোমবার তথাগতবাবু এক্সবার্তায় লিখেছেন, “আমাকে মুলো ছোকরারা বুড়ো ভাম বলে গালাগালি করে। আমি মাইন্ড করি না, বেচারারা বেকার, এই বলে যদি দুটো টাকা পায় তো পাক। কিন্তু তাই বলে এই কর্ম করে বুড়ো বাম…।”

এর আগে এক্সবার্তায় জনৈক নীল মুখার্জির পোস্ট রিপোস্ট করেছেন তথাগতবাবু। তাতে লেখা, “এতদিনে বিমান্দার(মনীষাকে চিরতরে নিখোঁজ করে দেওয়া সেই মনীষীর কথা বলছি) একজন যোগ্য উত্তরসূরি পাওয়া গেলো, আলিমুদ্দিন স্ট্রিটে বোধহয় খুশির হাওয়া বইছে যদিও একটা লোকদেখানো সাসপেনশন এর নাটক আগে রচনা করতে হবে।”

প্রসঙ্গত, মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ ওঠায় তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে সিপিএম। ওই সিদ্ধান্তের কথা জানিয়ে দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, মহিলা সাংবাদিক হেনস্থায় ‘ক্ষমার প্রশ্ন নেই’।

Releated Posts

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026

পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূল চলতে পারে না: রিতব্রত

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসকে কোনওভাবেই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে পরিচালনা করতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top