News Flash

  • Home
  • দেশ
  • ছাত্রীকে দিয়ে জুতো পরিষ্কার করানোর দায়ে  ক্ষোভ অভিভাবকদের
Image

ছাত্রীকে দিয়ে জুতো পরিষ্কার করানোর দায়ে  ক্ষোভ অভিভাবকদের

দক্ষিণ দিনাজপুর, ২৬ অক্টোবর (হি.স.): প্রাথমিক স্কুলের ছাত্রীকে দিয়ে নিজের জুতো পরিষ্কার করানোর অভিযোগে শনিবার সকালে লস্করপুর প্রাথমিক বিদ্যালয় অশান্তি দেখা যায়। স্কুলের সামনে ক্ষোভে ফেটে পড়লেন পড়ুয়াদের অভিভাবকেরা। বিক্ষোভের খবর পেয়ে পুলিশ এবং স্কুল পরিদর্শকের প্রতিনিধিরা ঘটনাস্থলে আসেন। পরে প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ ওঠে। পঠনপাঠন শুরু হয় স্কুলে। 

স্কুল সূত্রে খবর, শুক্রবার স্কুলে আসার সময় চতুর্থ শ্রেণির ওই ছাত্রীর জুতোয় নোংরা লেগে গিয়েছিল। হাঁটাচলার সময় ভুলবশত ওই ছাত্রীর জুতো অভিযুক্ত শিক্ষিকার জুতোয় লেগে যায়। অভিযোগ, তাঁর জুতোও নোংরা হয়ে যাওয়ায় ওই ছাত্রীকে নিজের জুতো পরিষ্কার করতে দেন ওই শিক্ষিকা। 

পরে স্কুল থেকে বাড়ি ফিরে সেই ঘটনার কথা মাকে জানায় ওই ছাত্রী। বিষয়টি জানাজানি হতেই শনিবার সকালে স্কুলে জড়ো হন অভিভাবকেরা। স্কুল ঘেরাও করে বিক্ষোভ চলে। অভিযুক্ত শিক্ষিকার সঙ্গেও বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন অভিভাবকেরা।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top