News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কলেজ ছাত্রী অপহরণের অভিযোগে কলমচৌড়া থানায় বিক্ষোভ, পুলিশকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়ে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি
Image

কলেজ ছাত্রী অপহরণের অভিযোগে কলমচৌড়া থানায় বিক্ষোভ, পুলিশকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়ে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

আগরতলা, ২৬ অক্টোবর : কলেজ ছাত্রী অপহরণের অভিযোগে আন্দোলনে নেমেছে কলমচৌড়া এলাকাবাসী। ছাত্রীকে ফিরিয়ে আনার দাবিতে  থানা চত্বরে আওয়াজ তুলেছে স্থানীয় জনগণ। পুলিশকে ৪৮ ঘণ্টা সময়সীমা বেঁধে দিয়ে কলেজ ছাত্রী উদ্ধার না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

আজ ওই কলেজ ছাত্রীর বাবা জানিয়েছেন, গত ২২ অক্টোবর কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর নয়নজলা এলাকার বাসিন্দা ফারুখ ইসলাম মাণিক্যনগর শীল চৌমুহনী এলাকা তাঁর মেয়েকে বলপূর্বক গাড়িতে তুলে অপহরণ করেছে। ওই ঘটনায় কলমচৌড়া থানায় মেয়ের নিখোঁজ ডায়েরি করেছেন তিনি। কিন্তু, এখনও তাঁর মেয়েকে খোঁজে পাওয়া যায়নি। তাই, আজ থানায় মেয়েকে ফিরিয়ে আনার দাবিতে ডেপুটেশন দেওয়া হয়েছে। 

এদিন তিনি বলেন, স্থানীয় মানুষ চাইছেন পুলিশ তত্পর হয়ে তাঁর মেয়েকে খোঁজে আনুক। সে মোতাবেক আজ মাণিক্যনগর এলাকার বাসিন্দা নারী-পুরুষ নির্বিশেষে প্রায় এক থেকে দেড়শ জন কলমচৌড়া থানার সামনে বিক্ষোভ দেখিয়েছেন। পুলিশকে ৪৮ ঘণ্টা সময়সীমা বেঁধে দিয়ে মেয়েকে খোঁজে না আনলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয়েছে। তিনি মেয়েকে ফিরে পাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর সহায়তা চেয়েছেন। 

এ-বিষয়ে কলমচৌড়া থানার ওসি নারু গোপাল দেব জানান, ওই কলেজ ছাত্রীকে উদ্ধারে প্রশাসনের পক্ষ থেকে যথা সম্ভব চেষ্টা করা হচ্ছে। ওই ছাত্রীর পরিবার সহ মাণিক্যনগরের সকল বাসিন্দাদের সমস্ত রকম সহযোগীতার আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু, সামাজিক মাধ্যমে প্রচারিত একটি ভিডিও দেখে মনে হচ্ছে ওই কলেজ ছাত্রী স্বেচ্ছায় পালিয়েছেন। তাঁর কথায়, সামাজিক মাধ্যমে প্রচারিত একটি ভিডিও-তে ওই কলেজ ছাত্রী স্বেচ্ছায় ফারুখ ইসলামের পালিয়েছেন এবং তাঁকে বিয়ে করেছেন বলে জানিয়েছেন। এদিকে, ওই কলেজ ছাত্রী প্রাপ্ত বয়স্ক। ফলে, আইনিভাবে তাঁকে ফিরিয়ে আনার বিষয়ে চেষ্টা হচ্ছে। সম্ভবত, তাঁরা দুজনেই এখন চেন্নাই-তে রয়েছেন, জানিয়েছেন কলমচৌড়া থানার ওসি।

Releated Posts

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top