News Flash

  • Home
  • দেশ
  • বাগজোলা খাল থেকে উদ্ধার যুবকের মরদেহ
Image

বাগজোলা খাল থেকে উদ্ধার যুবকের মরদেহ

কলকাতা, ২৬ অক্টোবর (হি.স.): শনিবার সকালে নিউটাউন গৌরাঙ্গনগর এলাকায় বাগজোলা খাল থেকে উদ্ধার হয় এক যুবকের মরদেহ। মৃতের নাম সুরজ মাইতি। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে নিউটাউন থানার পুলিশ৷

পরিবার সূত্রে জানা গিয়েছে, নিউটাউন জ্যোতিনগর এলাকার বাসিন্দা ওই যুবক মদ্যপান করতেন৷ তা নিয়ে তাঁর মায়ের সঙ্গে ঝামেলা হয়৷ মা তাঁকে মদ্যপান করতে নিষেধ করেন এবং বকাবকি করেন৷ ঝামেলার পরই বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান যুবক। 

মৃতের দাদা অরিজিৎ মাইতি বলেন, “গত পরশুদিন বাড়িতে মায়ের সঙ্গে ঝামেলা হয় সুরজের। এরপরই বাড়ি থেকে বেরিয়ে যায় সে। কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। খালে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে সে বলে মনে হচ্ছে৷”

পুলিশ সূত্রে খবর, কী করে খালে যুবকের দেহ এল, তা খতিয়ে দেখছে নিউটাউন থানার পুলিশ। খুন না দুর্ঘটনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর আসল কারণ জানতে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Releated Posts

১০ ও ২০ টাকার পলিমার নোটের মাঠপর্যায়ের পরীক্ষায় কেন্দ্রের অনুমোদন, কাগজের নোট তুলে দেওয়ার পরিকল্পনা নেই

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার ১০ টাকা ও ২০ টাকার পলিমার (প্লাস্টিকভিত্তিক) নোটের মাঠপর্যায়ের (ফিল্ড ট্রায়াল) পরীক্ষার…

ByByNews Desk Jul 27, 2026

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারতের সঙ্গে বৈঠক কোট দিভোয়ারের বিমানবাহিনী প্রধানের

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারত ও কোট দিভোয়ার (আইভরি কোস্ট) সোমবার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং…

ByByNews Desk Jul 27, 2026

কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা, দুবাই-মুম্বইগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ রাজকোটে

রাজকোট (গুজরাট), ২৭ জুলাই (আইএএনএস): দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা পাওয়ার পর সোমবার…

ByByNews Desk Jul 27, 2026

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top