News Flash

  • Home
  • দেশ
  • বাংলা ধ্রুপদী ভাষা প্রস্তাব পাশ, কলকাতা পুরসভার সব কাজে বাধ্যতামূলক ঘোষণা
Image

বাংলা ধ্রুপদী ভাষা প্রস্তাব পাশ, কলকাতা পুরসভার সব কাজে বাধ্যতামূলক ঘোষণা

কলকাতা, ২৬ অক্টোবর (হি. স.): কলকাতা পুরসভার তরফে ধ্রুপদী ভাষার স্বীকৃতি প্রাপ্ত বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হতে চলেছে। চলতি মাসের অধিবেশনে কেন্দ্রীয় পুরভবনে ওই ঘোষণা করেন মেয়র ফিরহাদ হাকিম। শনিবার এ নিয়ে এক প্রস্তাব উত্থাপন করেন পুরপিতা বিশ্বরূপ দে। ওই প্রস্তাবের স্বপক্ষে তিনি বলেন, খাতায় কলমে নয়, কলকাতা পুরসভার অধীনে সমস্ত ক্ষেত্রেই সবরকম কাজকর্মে বাংলা ভাষাকে মর্যাদার সঙ্গে প্রচার ও ব্যবহার করা হোক। এর জবাবী ভাষণে মেয়র তা স্বীকার করে নেন এবং বলেছেন, যথোপযুক্ত দাবি। এই প্রসঙ্গে তিনি আজকের সভায় আরও জানান, ইংরেজ শাসনকালের সময় থেকেই এই শহরের বুকে রয়েছে সাইনবোর্ড, তাতে ইংরেজি শোভা পাচ্ছে। আগামীদিনে বাংলা লিখতে ও রাখতেই হবে। হিন্দী, উর্দু ও ইংরেজি থাকুক এর পাশাপাশি বাংলা অবশ্যই গুরুত্বের সঙ্গে লিখতে হবে। তবে, এই সিদ্ধান্তকে এদিন সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন উপস্থিত সমস্ত পুরসদস্য। এই মুহূর্তে যে ভাষায় থাকুক না কেন, বদল করতে হবে এবং বাংলা ভাষাকে অগ্রাধিকার দিতে হবে ঘোষণা মেয়রের। পুরসভার চেয়ারপার্সন ও কমিশনারের উপস্থিতিতে তিনি আরও জানান, সমস্ত ধরনের নোটিশ অর্থাৎ বিজ্ঞপ্তি বাংলা ভাষার হবে। সরকারি ও বেসরকারি উভয়স্তরে তা চালু সময়ের অপেক্ষা।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top