News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করলেন মহিলা
Image

পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করলেন মহিলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ অক্টোবর: নিউ ক্যাপিটেল কমপ্লেক্স থানার তদন্তকারী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করলেন এক মহিলা। এনসিসি থানার অন্তর্গত পঞ্চবটি এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার হয় এক ব্যক্তি। উনার স্ত্রী  মুখ্যমন্ত্রীর নিকট পুলিশের  বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেন।

ঘটনা গত ১৪ অক্টোবর, এনসিসি থানার অন্তর্গত পঞ্চবটি এলাকায় নরসিংগড় ৭০কলোনী এলাকার সুজিত কুমার শিব নামে এক ব্যাক্তিকে উদ্ধার করা হয় রক্তাক্ত অবস্থায়।  এই ঘটনায় এনসিসি থানায় সুজিত কুমার শিবকে মারপিটের অভিযোগ করেন তার স্ত্রী। ঘটনার পরিপ্রেক্ষিতে এফআইআর করা হয় থানায়।

কিন্তু এখন পর্যন্ত পুলিশ এই ঘটনায় কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ করেন আহতের স্ত্রী। মুখ্যমন্ত্রী প্রফেসার ডঃ মানিক সাহার নিকট আবেদন করে বলেন মুখ্যমন্ত্রী আপনি আমার বাবা,আমি আপনার কাছে সঠিক বিচার চাই। আমার স্বামীকে লিচু বাগান এলাকার কয়েকজন মিলে মারধর করে এবং এনসিসি থানার ঘটনার তদন্তকারী পুলিশ অফিসারও এই বিষয়ে কোনো সহযোগিতা করেনি বলে তিনি অভিযোগ করেন। ঘটনার সুষ্ঠ তদন্ত দাবি করেছেন আহতের স্ত্রী।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top