News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’, প্রভাব পড়বে রাজ্যেও, ২৪ ও ২৫ অক্টোবর হলুদ সতর্কতা জারি
Image

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’, প্রভাব পড়বে রাজ্যেও, ২৪ ও ২৫ অক্টোবর হলুদ সতর্কতা জারি

আগরতলা, ২১ অক্টোবর : ঘূর্ণিঝড় দানার প্রভাব পড়বে ত্রিপুরায়। অন্তত, আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে এমনটাই অনুমান করা হচ্ছে। আগামী ২৪ ও ২৫ অক্টোবর রাজ্যের বিভিন্ন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি/ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।

প্রসঙ্গত, উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। তিন দিনের মধ্যেই জন্ম নিতে পারে ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের নামকরণ হয়েছে ‘দানা’। কাতার এই নাম রেখেছে। দুর্যোগের সম্ভাবনা নিয়ে আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা জারি করা হয়েছে।

মৌসম বিভাগ অনুমান করছে,
উপকূলের কাছে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার বেগে ঝড় বইবে। তাই, উপকূলবর্তী রাজ্যের আবহাওয়ার দপ্তরগুলো জনস্বার্থে সতর্কতা জারি করছে। দপ্তর থেকে জানানো হয়েছে, ২৪ অক্টোবর সকালে ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছতে পারে এই ঘূর্ণিঝড়। 

ত্রিপুরা রাজ্যের বেশ কিছু জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ভারী বর্ষণ , বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা নিয়ে দক্ষিণ, গোমতী ও সিপাহিজলা জেলাকে সতর্ক করা হয়েছে।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top