News Flash

  • Home
  • মুখ্য খবর
  • যুবরাজনগর মসজিদে আগুন লাগানোর ঘটনায় গ্রেপ্তার তিন
Image

যুবরাজনগর মসজিদে আগুন লাগানোর ঘটনায় গ্রেপ্তার তিন

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২০ অক্টোবর: ইরানি থানার অধীনে যুবরাজনগর গ্রাম পঞ্চায়তের ছয় নম্বর ওয়ার্ডে একটী মসজিদে গত বৃহস্পতিবার রাতে আগুন ধরিয়ে দেবার অভিযোগে আকাশ মিয়া (২০)সহ তিন জনকে পুলিশ গ্রেফতার করেছে। বাকী দুজনকে বাংলাদেশ পুলিশ গ্রেফতার করে। এদের নাম আ: জলিল (৩৪) ও আ:আহাদ(৩৭)। এদের বাড়ি যুবরাজ নগর গ্রাম পঞ্চায়েতের ছয় নম্বর ওয়ার্ডে।

অভিযোগে এরা পাঁচ জন মিলে মসজিদে আগুন ধরিয়ে দেয়। বাকী দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ। এই ঘটনা ঘিরে বাবুরবাজার এলাকায় হিন্দু ও মুসলমান মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। শত শত সংখ্যালঘু অংশে লোকেরা মসজিদ দেখতে ছুটে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও টিএসআর বাহিনী। আসেন এস পি সহ পুলিশ আধিকারিক রা। দেখা দেয় দুই সম্প্রদায়ের মধ্যে অবিশ্বাস । যদিও বাংলাদেশ পুলিশ দুই অভিযুক্তকে এখনো এপুরায় পাঠায়নি।  তবে ত্রিপুরা পুলিশ তাদের এখানে আনতে চেষ্টা করে যাচ্ছে।

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top