News Flash

  • Home
  • দেশ
  • জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মাওবাদীদের কোনও তফাৎ নেই, মন্তব্য দেবাংশুর
Image

জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মাওবাদীদের কোনও তফাৎ নেই, মন্তব্য দেবাংশুর

আউশগ্রাম, ২০ অক্টোবর (হি.স.): বিতর্কিত মন্তব্য করে দলের অস্বস্তি বাড়ালেন তৃণমূল কংগ্রেস নেতা দেবাংশু ভট্টাচার্য। আর জি কর ইস্যুতে ডাক্তারদের আন্দোলন প্রসঙ্গে দেবাংশু বলেছেন, জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মাওবাদীদের কোনও তফাৎ দেখি না। এদের আন্দোলনের পিছনে কলকাঠি নাড়ছে বেসরকারি নার্সিংহোম, হাসপাতালের মালিকরা।

দেবাংশু আরও বলেছেন, এতে কোনও লাভ হবে না, ২০২৬-এও খেলা হবে। বাংলায় বিরোধীরা শূন্য আসন পাবে। পূর্ব বর্ধমানের আউশগ্রামের গেড়াই ফুটবল মাঠে গিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। দলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দিতেই রবিবার আউশগ্রামে যান দেবাংশু। আর সেখানেই বিতর্কিত এই মন্তব্য করে দলকে রীতিমতো বিপাকে ফেললেন তিনি।

Releated Posts

মার্কিন-ইরান আলোচনায় দ্রুত অগ্রগতির আশা ভারতের, সংঘাত প্রশমনে কূটনৈতিক উদ্যোগের ইঙ্গিত জয়শঙ্করের

হেলসিঙ্কি, ১২ জুন (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় দ্রুত ইতিবাচক অগ্রগতি হবে বলে আশাবাদ ব্যক্ত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

কেইএম হাসপাতাল ডা. সেজল পাওয়ারের বিতর্কিত মন্তব্যে তদন্ত শুরু করেছে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা

মুম্বই, ১২ জুন (আইএএনএস): মুম্বইয়ের কিং এডওয়ার্ড মেমোরিয়াল (কেইএম) হাসপাতাল তাদের চূড়ান্ত বর্ষের এমবিবিএস ছাত্রী ডা. সেজল পাওয়ারের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

তৃণমূলে ক্রমবর্ধমান সংকটের মাঝে সৌগত রায়ের কটাক্ষ: ‘যা হচ্ছে তা অনৈতিক ও অশোভন’

কলকাতা, ১২ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও রাজনৈতিক অনিশ্চয়তার আবহে দলের সাংসদ সৌগত রায় শুক্রবার কড়া…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পরিকাঠামো উন্নয়নে পিছিয়ে থাকা ভারত আজ বিশ্বের দ্রুততম বিকাশমান অর্থনীতিগুলির একটি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : একসময় পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে থাকা ভারত বর্তমানে বিশ্বের দ্রুততম বিকাশমান অর্থনীতিগুলির অন্যতম…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top