News Flash

  • Home
  • দেশ
  • ডুয়ার্সে চিতাবাঘের হামলায় কিশোরীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া
Image

ডুয়ার্সে চিতাবাঘের হামলায় কিশোরীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

পুরাতন মালদা, ২০ অক্টোবর (হি.স.): রবিবার সকাল থেকেই ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের আংরাভাসা ১ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ খেরকাটা গ্রামে ভয়ের পরিবেশ। এলাকায় ঘুরে বেড়াচ্ছে চিতা বাঘ। জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় ওই এলাকায় চিতাবাঘের হামলায় মৃত্যু হয়েছে এক কিশোরীর। মৃত কিশোরীর নাম সুশীলা গোয়ালা (১২)। সন্ধ্যায় পাশের বাড়ি থেকে ফিরে হাত-মুখ ধুচ্ছিলেন সুশীলা, সেই সময় আচমকাই একটি চিতাবাঘ তার ওপর হামলা করে এবং তাকে তুলে নিয়ে যায় পাশের জঙ্গলে।

এরপর স্থানীয় বাসিন্দারা রক্তের দাগ দেখে কিশোরীর দেহ উদ্ধার করে। ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এবং চিতাবাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে। নাগরাকাটা থানার পুলিশ ও বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় বাসিন্দারা তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান।

এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, গত জুলাই মাসে ডুয়ার্সের বানারহাটের তোতাপাড়া চা বাগানে এক শিশুকে চিতাবাঘ তুলে নিয়ে গিয়েছিল। ওই শিশুটির দেহ পরে চা বাগান থেকে উদ্ধার হয়েছিল। এর আগে ডুয়ার্সে একাধিক চিতাবাঘের হামলায় মৃত্যুর ঘটনা ঘটেছে।

Releated Posts

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

মেট্রোপলিটন ভবনে তৃণমূলের রাজ্য দফতরের নিয়ন্ত্রণ নিল বিদ্রোহী গোষ্ঠী, ২০২৭ পর্যন্ত লিজ চুক্তি

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): ভবনের মালিকের সঙ্গে নতুন লিজ চুক্তি স্বাক্ষর করে কলকাতার মেট্রোপলিটন ভবনে অবস্থিত তৃণমূল কংগ্রেসের…

ByByNews Desk Jul 30, 2026

আর্থিক সঙ্কটে গ্রেটার চেন্নাই কর্পোরেশন, ঘাটতি প্রায় ২,০০০ কোটি টাকায়

চেন্নাই, ৩০ জুলাই (আইএএনএস): ব্যয়ের লাগামছাড়া বৃদ্ধি এবং আয়ের তুলনায় খরচ দ্রুত বাড়তে থাকায় তীব্র আর্থিক সঙ্কটে পড়েছে…

ByByNews Desk Jul 30, 2026

বীরভূমে পুলিশের অভিযানে উদ্ধার ২৮ কোটি টাকা ও ১৫ কেজি সোনা, গ্রেফতার তুলু মণ্ডলের আত্মীয়

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় প্রায় ২৪ ঘণ্টার ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর প্রভাবশালী পাথরখাদান ব্যবসায়ী…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top