News Flash

  • Home
  • দেশ
  • বিজেপি প্রার্থী রাহুল লোহারের ভোট প্রচার শুরু, বীরপাড়ায় জনসংযোগ
Image

বিজেপি প্রার্থী রাহুল লোহারের ভোট প্রচার শুরু, বীরপাড়ায় জনসংযোগ

আলিপুরদুয়ার, ২০ অক্টোবর (হি.স.): প্রার্থী ঘোষণা হওয়ার পরই রবিবার মাদারিহাট বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাহুল লোহার ভোট প্রচারে নামলেন। এদিন তিনি বীরপাড়া কালিমন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন এবং বীরপাড়া বাজারে জনগণের মধ্যে জনসংযোগ বাড়ান।

বীরপাড়া সাপ্তাহিক হাটে উপস্থিত ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে সরাসরি কথা বলে প্রচার করেন রাহুল লোহার। তার সঙ্গে ছিলেন সাংসদ মনোজ টিগ্গা, যিনি প্রার্থীকে সমর্থন জানিয়ে প্রচারে অংশ নেন।

এদিন প্রচারে রাহুল লোহার বলেন, “এলাকার হাসপাতাল, চা বাগান শ্রমিকদের সমস্যা সহ একাধিক ইস্যু নিয়ে আমরা ময়দানে নেমেছি।” বিজেপি প্রার্থী জানান, এই সমস্যা গুলি নির্বাচনকে সামনে রেখে তারা গুরুত্বসহকারে তুলে ধরবেন।

Releated Posts

মার্কিন-ইরান আলোচনায় দ্রুত অগ্রগতির আশা ভারতের, সংঘাত প্রশমনে কূটনৈতিক উদ্যোগের ইঙ্গিত জয়শঙ্করের

হেলসিঙ্কি, ১২ জুন (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় দ্রুত ইতিবাচক অগ্রগতি হবে বলে আশাবাদ ব্যক্ত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

কেইএম হাসপাতাল ডা. সেজল পাওয়ারের বিতর্কিত মন্তব্যে তদন্ত শুরু করেছে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা

মুম্বই, ১২ জুন (আইএএনএস): মুম্বইয়ের কিং এডওয়ার্ড মেমোরিয়াল (কেইএম) হাসপাতাল তাদের চূড়ান্ত বর্ষের এমবিবিএস ছাত্রী ডা. সেজল পাওয়ারের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

তৃণমূলে ক্রমবর্ধমান সংকটের মাঝে সৌগত রায়ের কটাক্ষ: ‘যা হচ্ছে তা অনৈতিক ও অশোভন’

কলকাতা, ১২ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও রাজনৈতিক অনিশ্চয়তার আবহে দলের সাংসদ সৌগত রায় শুক্রবার কড়া…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পরিকাঠামো উন্নয়নে পিছিয়ে থাকা ভারত আজ বিশ্বের দ্রুততম বিকাশমান অর্থনীতিগুলির একটি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : একসময় পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে থাকা ভারত বর্তমানে বিশ্বের দ্রুততম বিকাশমান অর্থনীতিগুলির অন্যতম…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top