News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্য সরকারের তরফ থেকে নিহত বাদল ত্রিপুরার পরিবারকে আর্থিক সাহায্য তুলে দেওয়া হোক, দাবি বিরোধী দলনেতার
Image

রাজ্য সরকারের তরফ থেকে নিহত বাদল ত্রিপুরার পরিবারকে আর্থিক সাহায্য তুলে দেওয়া হোক, দাবি বিরোধী দলনেতার

আগরতলা, ১৮ অক্টোবর : ত্রিপুরায় বিজেপি জোট সরকার দূর্গাপূজায় বাদল ত্রিপুরার পরিবারকে শ্রেষ্ঠ উপহার দিয়েছে। পুলিশের অত্যাচারে তাঁর মৃত্যু হয়েছে। অতিসত্বর রাজ্য সরকারের তরফ থেকে নিহতের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হোক। আজ নিহত বাদল ত্রিপুরার বাড়িতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই দাবি জানালেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

এদিন তিনি মনুবাজারস্থিত কালাঢেপায় বাদল ত্রিপুরার পরিবার পরিজনদের সাথে কথা বলেন এবং সমবেদনা জ্ঞাপন করেন। পরবর্তী সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ত্রিপুরায় বিজেপি জোট সরকার দূর্গাপূজায় ত্রিপুরাবাসীকে শ্রেষ্ঠ উপহার দিয়েছেন। দূর্গাপূজায় রাজ্যে সন্ত্রাসের বাতাবরণ কায়েম ছিল। গত ১৩ অক্টোবর মনুবাজারস্থিত কালাঢেপায় বাদল ত্রিপুরাকে চুরির অভিযোগে পুলিশ থানায় নিয়ে গিয়েছিল। কিন্তু তাঁকে সারারাত থানায় দৈহিক নির্যাতন করা হয়েছিল। তাতে সে গুরুতর আহত হয়েছিল। পরিবর্তী সময়ে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

এদিন তিনি আরো বলেন, কারোর উপর এইভাবে দৈহিক নির্যাতন করার অধিকার দেশে আইন নেই। তাছাড়া, নিহতের পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য পরিনিয়ত চাপ দেওয়া হচ্ছে। তাতে বিজেপি সরকারের আরেকবার সুশাসনের প্রমাণ পাওয়া গিয়েছে। বাদল ত্রিপুরার মৃত্যুতে পরিবার অসহায় হয়ে পড়েছে। অতিসত্বর নিহতের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হোক। পাশাপাশি তিনি রাজ্যে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

Releated Posts

দেশে প্রথম, পোস্ট-ম্যাট্রিক বৃত্তি প্রকল্পে বেসরকারি বি.এড. ও ডি.এল.এড. প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত করল ত্রিপুরা

আগরতলা, ২২ জুলাই: তফসিলি উপজাতি (এসটি) পড়ুয়াদের জন্য পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ প্রকল্পের আওতায় বেসরকারি বি.এড. ও ডি.এল.এড. শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপ্যানেলমেন্টের…

ByByTaniya Chakraborty Jul 22, 2026

১১ দফা দাবিতে ধর্মনগরে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল

ধর্মনগর, ২২ জুলাই: জনজীবনের সঙ্গে জড়িত বিভিন্ন সমস্যার সমাধান এবং রাজ্য ও কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে বুধবার…

ByByReshmi Debnath Jul 22, 2026

কল্যাণপুর বাজারে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ ব্যবসায়ীদের

আগরতলা, ২২ জুলাই : কল্যাণপুর বাজারে গভীর রাতে এক দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাজারের ব্যস্ততম এলাকায় গ্রামীণ…

ByByTaniya Chakraborty Jul 22, 2026

ধান ক্রয় কেন্দ্রে হয়রানির অভিযোগে মাতাবাড়িতে কৃষকদের বিক্ষোভ

আগরতলা, ২২ জুলাই: চলতি রবি মরশুমে রাজ্যের কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান সংগ্রহের প্রক্রিয়া শুরু হলেও গোমতী জেলার…

ByByTaniya Chakraborty Jul 22, 2026
Scroll to Top