News Flash

Image

শেল্টার হোম থেকে নিখোঁজ যুবতী, রহস্য

আগরতলা, ১৮ অক্টোবর : শেল্টার হোম থেকে যুবতীর নিখোঁজের অভিযোগে রহস্য দানা বেঁধেছে। কারণ, যুবতীর মা অভিযোগ করেছেন, তাঁর মেয়েকে বিক্রি করে দেওয়া হয়েছে। অন্যদিকে, শেল্টার হোমার কর্তৃপক্ষের দাবি, ওই যুবতী স্বামীর কাছে ফিরে গেছে, সেটা যাওয়ার আগে লিখিতভাবে জানিয়েছে। ফলে, আদৌ ওই যুবতী বর্তমানে কোথায় রয়েছেন, তা নিয়ে ধোয়াশার সৃষ্টি হয়েছে। 

খবরে প্রকাশ, এসোসিয়েশন ফর সোসাল হেলথ ইন ইন্ডিয়ার দ্বারা পরিচালিত আগরতলায় ইন্দ্রনগরের জগৎপুর কালিবাড়ী রোডস্থিত মঙ্গলালোক মাতৃসদন শেল্টার হোম থেকে এক যুবতী পালিয়ে গেছে। খবর পেয়ে ছুটে আসেন ওই যুবতীর অভিভাবক। তাঁরা হোমের বিরুদ্ধে অভিযোগ তুলেন, তাঁদের মেয়েকে বিক্রি করে দেওয়া হয়েছে। এদিকে, শেল্টার হোমের দায়িত্বে থাকা সুপার জানান, ওই যুবতী চিঠি লিখে রেখে পালিয়ে গেছেন।

ঘটনার বিবরণে জানা গেছে, ওই যুবতী ১৮ বছর হওয়ার পূর্বে মা-বাবার নির্যাতনে অতিষ্ট হয়ে পালিয়ে বিয়ে করেছিলেন। নাবালিকা অবস্থায় বিয়ের কারণে তাঁকে হোমে আশ্রয় দেওয়া হয়েছিল। মঙ্গলালোক শেল্টার হোমের সুপার ওই যুবতীর মা-বাবার অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, স্বেচ্ছায় স্বামীর বাড়িতে চলে যাচ্ছে, চিঠিতে এমনটাই লিখে রেখে গেছেন। তাঁর এখন ১৮ বছর পূর্ণ হয়েছে, তাই তাঁকে হোমে আশ্রয় দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে না। হোমের সুপার দাবি করেন, যুবতী আমবাসায় স্বামীর বাড়িতে চলে গেছেন এবং বিষয়টি তাঁর বাবা-মাও জানেন। 

এদিকে, ওই যুবতীর মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে শ্বশুর বাড়ি যাওয়ার পর প্রথমে তাকে অমাবাসায় হোমে এবং পরবর্তীতে আগরতলা নিয়ে আসা হয়েছিল। কিন্তু, পুণরায় তাঁদের মেয়ে শ্বশুর বাড়ি কবে ফিরে গেছেন সে-বিষয়ে কিছুই জানানো হয়নি। শুধু, গতকাল হোমের সুপার মেয়ের পালিয়ে যাওয়ার বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ইতিপূর্বে বহুবার মেয়ে-কে বাড়ি নেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু, নাবালিকা হওয়ার কারণ দেখিয়ে হোম কর্তৃপক্ষ তাঁকে বাড়ি যেতে দেননি। 

তাঁর দাবি, মেয়ে-কে বাড়ি নেওয়ার জন্য পশ্চিম ত্রিপুরা জেলা শাসক এবং পুলিশের সাথে যোগাযোগ করা হলে শেল্টার হোম কর্তৃপক্ষ বিরক্তি প্রকাশ করেছিলেন। তিনি দাবি করেন, হোম কর্তৃপক্ষ তাঁদের মেয়ে-কে বিক্রি করে দিয়েছেন। ওই যুবতীর মায়ের অভিযোগ হোম কর্তৃপক্ষ পত্রপাঠ খারিজ করেছেন। তবে, ওই যুবতী বর্তমানে কোথায় রয়েছেন সেই সন্ধান তাঁরা দিতে পারেননি। ফলে, বিষয়টি খুবই রহস্যজনক বলেই মনে করা হচ্ছে।

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top