News Flash

  • Home
  • দেশ
  • পঞ্জাবে নির্বিঘ্নেই চলছে গ্রাম পঞ্চায়েত নির্বাচন, ভোটারদের মধ্যে উৎসাহ তুঙ্গে
Image

পঞ্জাবে নির্বিঘ্নেই চলছে গ্রাম পঞ্চায়েত নির্বাচন, ভোটারদের মধ্যে উৎসাহ তুঙ্গে

অমৃতসর, ১৫ অক্টোবর (হি.স.): পঞ্জাবে নির্বিঘ্নেই চলছে গ্রাম পঞ্চায়েত নির্বাচন। মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে বিকেল ৪টে পর্যন্ত। গ্রাম পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যেও যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। সকাল সকাল বিভিন্ন ভোটদান কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল উৎসাহব্যঞ্জক।ব্যালট বক্সে ‘সরপঞ্চ’ ও ‘পঞ্চায়েত’ পদের প্রার্থীদের ভাগ্য নির্ণয় হচ্ছে। লুধিয়ানা, মোহালি, শ্রী মুক্তসার সাহিব সর্বত্রই ভোটদান চলছে নির্বিঘ্নেই। পঞ্জাবে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে লড়াই হচ্ছে মূলত ত্রিমুখী। ১৩,২২৯টি গ্রামে ‘সরপঞ্চ’ ও ‘পঞ্চায়েত’ পদের জন্য ভাগ্যপরীক্ষা হচ্ছে ১.০৬ লক্ষ প্রার্থীর।

Releated Posts

প্রাতিষ্ঠানিক মতপার্থক্যকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়: জিতন রাম মাঝি

পাটনা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের অভ্যন্তরে মতপার্থক্য নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যে বিরোধী নেতাদের নিশানা করে কেন্দ্রীয়…

ByByNews Desk Sep 26, 2026

মাদক ইস্যুতে আপ সরকারের বিরুদ্ধে ধামির তোপ, ‘উঠতি পাঞ্জাব’ গড়ার ডাক

মুকেরিয়ান, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মাদক সমস্যাকে কেন্দ্র করে পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন…

ByByNews Desk Sep 26, 2026

জম্মু-কাশ্মীরে ‘বুরহান ওয়ানি মডেল’ ফিরিয়ে আনার চেষ্টা আইএসআইয়ের, দাবি গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর সাম্প্রতিক রদবদলে কট্টরপন্থীদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে বলে…

ByByNews Desk Sep 26, 2026

এআইয়ের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি উদীয়মান ঝুঁকি মোকাবিলার আহ্বান জয়শঙ্করের

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে আগাম প্রস্তুতি…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top