News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দ্বিতীয় বর্ষে “মেঘবালিকা”-র পুজো, ভূষিত শারদ সম্মানে
Image

দ্বিতীয় বর্ষে “মেঘবালিকা”-র পুজো, ভূষিত শারদ সম্মানে

বারুইপুর, ১৩ অক্টোবর (হি.স.): কলকাতার উপকন্ঠে বারুইপুরের ইডেন মেঘবালিকা আবাসনে আয়োজিত হয়ে গেল দ্বিতীয় বর্ষের দুর্গোৎসবের। শারদোৎসব উপলক্ষ্যে এখানে আয়োজন করা হয়েছিল মনোমুগ্ধকর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের। জানা গেছে, এসএসবি’র শারদ সম্মানে ভূষিত হয়েছে মেঘবালিকা-র পুজো। 

উল্লেখ্য, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পুরো মেঘবালিকা প্রাঙ্গণ ছিল আনন্দমুখর। একদিকে যেমন শাস্ত্রীয় রীতি অনুসারে  দেবী দুর্গার আরাধনা করা হয়, তেমনই প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তাতে  মেঘবালিকা-র বাসিন্দারা গান, নাচ, নাটক পরিবেশন করেন। 

আলোর রোশনাই, ঢাকের বাদ্যি এক অন্য মাত্রা নিয়ে এসেছিল মেঘবালিকা-য়। দশমীতে দেবী বরণ ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় মেঘবালিকা-র শারদোৎসব। পুজোর দিনগুলোয় মেঘবালিকা-য় বিরাজমান ছিল এক আনন্দমুখরিত ভক্তিমূলক পরিবেশ।

মেঘবালিকা উৎসব কমিটির সেক্রেটারি সুব্রত সেন বলেন, এই বছর এসএসবি’র শারদ সম্মানে ভূষিত হয়েছে মেঘবালিকার পূজা। এই শারদ সম্মান প্রাপ্তি আগামী বছর আরও জমকালো ও ভক্তিসহকারে পুজো আয়োজনে তাঁদের অনুপ্রাণিত করবে বলে জানান তিনি।

Releated Posts

পুরভোটে ২১টি নগর সংস্থায় ৭৮৪টি ভোটকেন্দ্রের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ত্রিপুরার ২১টি নগর স্থানীয় সংস্থার আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ ও খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

কারসাজি করা ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অভিযোগ, এসইসি-র দ্বারস্থ তিপরা মথা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দলের নামে একটি কারসাজি করা ভিডিও ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

উত্তর-পূর্বে শক্তিশালী উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ার আহ্বান, এনইপি ২০২০ বাস্তবায়নে জোর কিশোর বর্মণের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: উত্তর-পূর্বাঞ্চলে একটি শক্তিশালী উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে জাতীয় শিক্ষা নীতি ২০২০-এর কার্যকর বাস্তবায়নের উপর গুরুত্ব…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top