News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জাতীয় কিশোর কুমার সম্মানে ভূষিত হচ্ছেন চলচ্চিত্র নির্মাতা রাজকুমার হিরানি
Image

জাতীয় কিশোর কুমার সম্মানে ভূষিত হচ্ছেন চলচ্চিত্র নির্মাতা রাজকুমার হিরানি

খান্ডওয়া, ১৩ অক্টোবর (হি.স.): রবিবার কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের ৩৭তম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষ্যে মধ্যপ্রদেশ সরকারের সংস্কৃতি বিভাগ দ্বারা জাতীয় কিশোর কুমার সম্মান অনুষ্ঠান এবং সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে। এদিন সন্ধ্যা ৭টা থেকে খান্ডওয়ার পুলিশ গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। এখানেই বিখ্যাত চিত্রনাট্যকার এবং পরিচালক রাজকুমার হিরানিকে জাতীয় কিশোর কুমার সম্মান প্রদান করা হবে।

উল্লেখ্য, মুন্না ভাই এমবিবিএস, লাগে রাহো মুন্না ভাই, থ্রি ইডিয়টস এর মতো একাধিক জনপ্রিয় চলচ্চিত্রের জন্য সুপরিচিত চলচ্চিত্র নির্মাতা রাজকুমার হিরানি। মধ্যপ্রদেশ সরকারের সংস্কৃতি বিভাগ দ্বারা রাজকুমার হিরানিকে চিত্রনাট্যকার হিসেবে রাষ্ট্রীয় কিশোর কুমার সম্মান প্রদান করা হচ্ছে। প্রসঙ্গত, এর আগে অমিতাভ বচ্চন, মনোজ কুমার, দিলীপ কুমার, ধর্মেন্দ্র, শত্রুঘ্ন সিনহা, ওয়াহিদা রহমানের মতো বিখ্যাত ব্যক্তিত্বরা জাতীয় কিশোর কুমার সম্মানে ভূষিত হয়েছেন।

Releated Posts

নয়াদিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সাংগঠনিক বিষয় ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার সম্ভাবনা

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা নয়াদিল্লি সফরে যাচ্ছেন। এই সফরে দলের সাংগঠনিক বিষয়, আসন্ন…

ByByReshmi Debnath Aug 4, 2026

নিয়মিত হবে টেট, কিন্তু শূন্যপদ ও আর্থিক সামর্থ্য বিবেচনা করে ধাপে ধাপে হবে শিক্ষক নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরা সরকার নিয়মিতভাবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) আয়োজন অব্যাহত রাখবে। তবে শিক্ষক নিয়োগ করা হবে…

ByByReshmi Debnath Aug 4, 2026

প্রয়াত ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল পদ্মশ্রী ড. ডি ওয়াই পাতিল, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ আগস্ট: বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী, ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ড. ডি. ওয়াই. পাতিল…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

কমিউনিস্ট ও কংগ্রেস সমস্যা সৃষ্টি করতে চায়, তারা উন্নয়ন দেখে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: রাজধানী আগরতলার পরিত্যক্ত ও দখলমুক্ত হওয়া পুরনো পুকুরগুলির সংস্কার কাজ দ্রুত শেষ করার…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top