News Flash

  • Home
  • দেশ
  • দক্ষিণবঙ্গে নিম্নচাপের সম্ভাবনা, বৃষ্টির পূর্বাভাস
Image

দক্ষিণবঙ্গে নিম্নচাপের সম্ভাবনা, বৃষ্টির পূর্বাভাস

কলকাতা, ১৩ অক্টোবর(হি.স.): দক্ষিণ বঙ্গোপসাগরে মঙ্গলবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে, যার ফলে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার থেকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাবে, যার ফলে স্থানীয়ভাবে মেঘলা আকাশ ও বৃষ্টি দেখা যেতে পারে। বিশেষ করে উপকূলবর্তী অঞ্চল এবং সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।

মঙ্গলবার দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি হতে পারে, যা রাজ্য সরকারের আয়োজিত দুর্গাপুজো কার্নিভালের দিনে বৃষ্টির আশঙ্কা বাড়িয়ে তুলেছে। রবিবারই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিয়েছে বাংলা থেকে। উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলায় বর্ষা আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে, ফলে মৌসুমি বৃষ্টির আর কোনো সম্ভাবনা নেই। তবে সামান্য কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়।

উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল, বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পং-এ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে অন্যান্য জেলায় মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

Releated Posts

আইআইটি বম্বের পড়ুয়ার মৃত্যু: পরীক্ষার ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বম্বের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পরীক্ষার সময়…

ByByNews Desk Sep 19, 2026

ভয় ও আতঙ্ক ছড়াতে ‘ডক্সিং’ কৌশল আইএসআই-এর, নিশানায় সাধারণ নাগরিক থেকে আধিকারিক

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ভারতে কম খরচের মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর কৌশল হিসেবে…

ByByNews Desk Sep 19, 2026

বড় শহরের গণ্ডি পেরিয়ে ভারতের স্টার্টআপ জগৎ, ছোট শহরের যুবকরাও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের স্টার্টআপ সাফল্যের কাহিনি আর শুধুমাত্র বড় শহরকেন্দ্রিক নয়। দেশের ছোট শহর ও মফস্বলের…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top