News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্ত্রী ও শাশুড়ি-কে দা দিয়ে কুপিয়ে নৃশংস খুন, ধৃত স্বামী
Image

স্ত্রী ও শাশুড়ি-কে দা দিয়ে কুপিয়ে নৃশংস খুন, ধৃত স্বামী

আগরতলা, ১৩ অক্টোবর : মা দূর্গার বিদায়ের বিষাদের মাঝে নৃশংসতা বুক কাপিয়ে দিল। স্ত্রী ও শাশুড়িকে দা দিয়ে কুপিয়ে খুন করল স্বামী। রবিবার ভোরের ওই নৃশংস ঘটনায় পুলিশ ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে।

এ-বিষয়ে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার ডা: কিরণ কুমার কে জানিয়েছেন, রবিবার ভোর চারটা নাগাদ ওএনজিসি নেতাজিনগর এলাকায় স্ত্রী তনুশ্রী আচার্য এবং শাশুড়ি সোমা আচার্য-কে দা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুন করেছেন মধুপুর নিবাসী সমরজিৎ চৌধুরী। ওই ঘটনায় পুলিশ মধুপুর থেকে সমরজিৎ-কে গ্রেফতার করেছে। পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার জানান, তনুশ্রী ও সমরজিৎ গত দেড় বছর ধরে আলাদা থাকছেন। আদালতে তাঁদের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। তনুশ্রী বর্তমানে নেতাজিনগর এলাকায় তাঁর বাপের বাড়িতে থাকতেন। তাঁদের দুই সন্তান মধুপুরে স্বামী সমরজিৎ চৌধুরীর সাথে থাকে।

ডাঃ কিরণ কুমার কে-র কথায়, ধৃতের স্বীকারোক্তিতে স্ত্রী ও শাশুড়ি-কে খুনের ব্যাপারে পুলিশ নিশ্চিত হয়েছে। সমরজিৎ পুলিশকে জানিয়েছেন, শনিবার রাতে দুই যুবকের সাথে স্ত্রীর পূজায় আনন্দ করার ছবি সামাজিক মাধ্যমে দেখেই খুনের পরিকল্পনা করেছিল। সে মোতাবেক রাতেই শ্বশুর বাড়িতে লুকিয়ে ছিলেন তিনি। স্ত্রী ও শাশুড়ি বাড়ি ফিরতেই তাঁদের দা দিয়ে এলোপাথাড়ি আঘাত করেন এবং তাতে ঘটনাস্থলে দুজনেরই মৃত্যু হয়েছে।

পশ্চিম জেলা পুলিশ সুপার জানিয়েছেন, সমরজিৎ প্রথমে স্ত্রীকে দা দিয়ে আঘাত করেন। মেয়ে-কে বাঁচাতে এগিয়ে গেলে শাশুড়ি-কেও কুপিয়ে খুন করেন তিনি। তাঁদের খুন করে সমরজিৎ সেখান থেকে পালিয়ে মধুপুর চলে যান। ডাঃ কিরণ কুমার কে জানান, খুনের খবর পুলিশ অভিযানে নামে এবং মধুপুর পুলিশের সহায়তায় তাঁকে গ্রেফতার করেছে। তাঁকে আজ আদালতে সোপর্দ করে পুলিশ রিমান্ডে নেওয়া হবে। ওই খুনের ঘটনায় আরও কেউ জড়িত থাকার বিষয়ে পুলিশ তদন্ত করছে।

Releated Posts

পুরভোটে ২১টি নগর সংস্থায় ৭৮৪টি ভোটকেন্দ্রের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ত্রিপুরার ২১টি নগর স্থানীয় সংস্থার আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ ও খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

কারসাজি করা ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অভিযোগ, এসইসি-র দ্বারস্থ তিপরা মথা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দলের নামে একটি কারসাজি করা ভিডিও ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

উত্তর-পূর্বে শক্তিশালী উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ার আহ্বান, এনইপি ২০২০ বাস্তবায়নে জোর কিশোর বর্মণের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: উত্তর-পূর্বাঞ্চলে একটি শক্তিশালী উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে জাতীয় শিক্ষা নীতি ২০২০-এর কার্যকর বাস্তবায়নের উপর গুরুত্ব…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top