News Flash

Image

অরুণাচলে ভূমিধস, দেওয়াল চাপায় মহিলা সহ হত চার, আহত তিন

ইটানগর (অসম), ৯ অক্টোবর (হি.স.) : অরুণাচল প্ৰদেশের পাপুমপারে জেলার অন্তর্গত কার্সিং এলাকায় ভূমিধসে এক মহিলা সহ মৃত্যু হয়েছে চারজনের। এছাড়া ধসের নীচে চাপা পড়ে আহত হয়েছেন তিনজন। নিহতদের উৰ্মিলা বিশ্বাস, বিকাশ বিশ্বাস, মুকিবুর রহমান এবং জনৈক পল। আহত তিনজনকে আকাশ বিশ্বাস, রাকেশ বিশ্বাস এবং অরুণ আলি বলে পরিচয় পাওয়া গেছে।

নাহরলাগুনের পুলিশ সুপার মিহিন গাবো জানান, গত কয়দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে আজ বুধবার ভোররাত প্ৰায় ১.৩০টা নাগাদ অরুণাচল প্ৰদেশ পরিবহণ পরিষেবার সেন্ট্রাল ওয়ার্কশোপের দেওয়ালে ধসে পড়ে পাহাড়ের মাটি। ফলে প্রায় ২৫ মিটার দেওয়াল ভেঙে পড়ে লাগোয়া আবাসিকদের ঘরে।

পুলিশ সুপার জানান, ঘটনার খবর পেয়ে ভোরের দিকে এসডিআরএফ-এর জওয়ানদের নিয়ে অকুস্থলে পৌঁছে পুলিশের দল। তাঁরা বিধ্বস্ত দেওয়াল সরিয়ে সাত জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। হাসপাতালে চারজনকে মৃত বলে ঘোষণা করে আহতদের ভরতি করে চিকিৎসা প্ৰদান করছেন ডাক্তাররা। এদিকে মৃতদেহগুলিকে ময়না তদন্তের জন্য রাখা হয়েছে।

Releated Posts

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top