News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতির উদ্যোগে পূজোর আয়োজন তুঙ্গে
Image

মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতির উদ্যোগে পূজোর আয়োজন তুঙ্গে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর: মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতি এ বছরও বেশ জাকজমকপূর্ণভাবে দুর্গাপূজার আয়োজন করেছে। প্রতিদিন দর্শনার্থীদের জন্য থাকছে প্রসাদের ব্যবস্থা। রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। 

মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতি সারা বছরই বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেদের জড়িয়ে রাখে। তাদের রয়েছে নিজস্ব রক্তদানের গ্রুপ। মুমূর্ষ রোগীদের ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যায় রক্তদানে তারা। পাশাপাশি দুর্গাপূজায় বিভিন্ন বড় বড় ক্লাবগুলোকে টেক্কা দিয়ে থাকে তারা। প্রতিবছরই তাদের পূজো মন্ডপে দর্শক সমাগম হয় ভালো। এবছরও বড় মাপের প্যান্ডেল তৈরি করেছে তারা । পাশাপাশি প্রতিমা হয়েছে দেখার মত সুন্দর।

এবার পুজোর চারদিনই তারা দর্শনার্থীদের জন্য রাখবে প্রসাদের ব্যবস্থা। ষষ্ঠীর দিন রয়েছে রাজ্যের মহিলাদের দ্বারা পরিচালিত বাংলা ব্যান্ড মেঘবালিকার পরিবেশনা। শেষ সময়ের প্রস্তুতি চলছে তাদের। জানিয়েছেন উদ্যোক্তারা।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top