News Flash

  • Home
  • দিনের খবর
  • জয়নগরে ঘটনা থেকে বোঝা যায় প্রশাসনের ওপর মমতার কোনও নিয়ন্ত্রণ নেই : সুকান্ত মজুমদার
Image

জয়নগরে ঘটনা থেকে বোঝা যায় প্রশাসনের ওপর মমতার কোনও নিয়ন্ত্রণ নেই : সুকান্ত মজুমদার

কলকাতা, ৫ অক্টোবর (হি.স.): নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল দক্ষিণ ২৪ পরগনার জয়নগর। এই ঘটনায় এবার রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, জয়নগরে ঘটনা থেকে বোঝা যায় প্রশাসনের ওপর মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও নিয়ন্ত্রণ নেই।শনিবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে এফআইআর নথিভুক্ত না করতে বলেছিলেন, কারণ পশ্চিমবঙ্গে ধর্ষণের ঘটনা বাড়ছে এবং সেই তথ্য এনসিআরবি-তে যাচ্ছে। তাই পরিবার ও গ্রামবাসীদের অভিযোগ সত্ত্বেও পুলিশ মামলা নেয়নি। নিখোঁজ মেয়েটিকে যেভাবে ধর্ষণ করা হয়েছে, তা বিপজ্জনক এবং আমি মনে করি পশ্চিমবঙ্গে যদি বারবার এমন ঘটনা ঘটতে থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের অবস্থানে থাকার কোনও অধিকার নেই।”

Releated Posts

টিআরই-৪ নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে বিহারের পড়ুয়াদের মিছিল, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

পটনা, ২৫ আগস্ট (আইএএনএস): বিপিএসসি টিআরই-৪ নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন এবং সরকারি নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতার দাবিতে মঙ্গলবার বিহারের পটনায়…

ByByNews Desk Aug 25, 2026

শ্রীশৈলমের বিশ্রামাগারে পরিবারের পাঁচ সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার

অমরাবতী, ২৫ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের তীর্থশহর শ্রীশৈলমে একটি বিশ্রামাগারের ঘর থেকে একই পরিবারের পাঁচ সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার…

ByByNews Desk Aug 25, 2026

মহারাষ্ট্রের পালঘরে আশ্রম স্কুলের ৭ বছরের ছাত্রের মৃত্যু, হাসপাতালে ২৬

পালঘর, ২৫ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের পালঘর জেলার একটি আবাসিক আশ্রম স্কুলের সাত বছরের এক ছাত্রের মৃত্যু হয়েছে। উচ্চ…

ByByNews Desk Aug 25, 2026

পুলওয়ামায় দুই জঙ্গি সহযোগী গ্রেপ্তার, উদ্ধার পিস্তল-গুলি ও গ্রেনেড

শ্রীনগর, ২৫ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় দুই জঙ্গি সহযোগীকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। তাদের কাছ…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top