News Flash

  • Home
  • দেশ
  • জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির বিরুদ্ধে জনস্বার্থ মামলা হাই কোর্টে খারিজ
Image

জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির বিরুদ্ধে জনস্বার্থ মামলা হাই কোর্টে খারিজ

কলকাতা, ৪ অক্টোবর (হি.স.): জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির বিরুদ্ধে করা মামলার দ্রুত শুনানির আর্জি মঞ্জুর করল না কলকাতা হাই কোর্ট। মামলাকারীকে অবকাশকালীন বেঞ্চে যেতে বলা হয়েছে। অর্থাৎ, দুর্গাপুজোর পর হাই কোর্টের অবকাশকালীন বেঞ্চে এই মামলার শুনানি হবে।

শুক্রবার ওই জনস্বার্থ মামলা নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী। মামলার দ্রুত শুনানির আর্জিও জানান তিনি। কিন্তু প্রধান বিচারপতি এদিনই মামলার শুনানির অনুমতি দেননি। মামলাকারীকে অবকাশকালীন বেঞ্চে যাওয়ার পরামর্শ দেন তিনি। উল্লেখ্য, শুক্রবারই জুনিয়র ডাক্তাররা দ্বিতীয় পর্যায়ের কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।

বৃহস্পতিবার কর্মবিরতি নিয়ে হাই কোর্টে একটি জনস্বার্থ দায়ের হয় কলকাতা হাই কোর্টে। মামলাকারী রাজু ঘোষের দাবি ছিল, সুপ্রিম কোর্টের নির্দেশিকার পরেও কাজে যোগ দেননি জুনিয়র চিকিৎসকরা। পরিবর্তে দ্বিতীয় দফায় পূর্ণ কর্মবিরতিতে শামিল হয়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকা লঙ্ঘন করেছেন। রাজ্য সরকারের তাঁদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও আর্জি জানান ওই মামলাকারী।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top