News Flash

  • Home
  • প্রধান খবর
  • সন্ত্রাস ও বিচ্ছিন্নতাবাদ চায় না জম্মু ও কাশ্মীরের জনগণ : প্রধানমন্ত্রী
Image

সন্ত্রাস ও বিচ্ছিন্নতাবাদ চায় না জম্মু ও কাশ্মীরের জনগণ : প্রধানমন্ত্রী

জম্মু, ২৮ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে গঠন হবে বিজেপি সরকার, আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার জম্মুতে একটি নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “জম্মু ও কাশ্মীরের জনতা ৩টি পরিবার, কংগ্রেস, এনসি এবং পিডিপি থেকে ক্লান্ত। তাঁরা আবার সেই ব্যবস্থা চায় না, যেখানে দুর্নীতি এবং চাকরিতে বৈষম্য থাকে। জম্মু ও কাশ্মীরের মানুষ সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ এবং রক্তপাত আর চায় নয়, এখানকার মানুষ শান্তি চায়, এখানকার মানুষ নিজেদের সন্তানদের একটি ভালো ভবিষ্যত চায় এবং সেই কারণেই জম্মু ও কাশ্মীরের মানুষ বিজেপি সরকার চায়।”প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “গত দুই দফায় বিপুল ভোট জম্মু ও কাশ্মীরের জনগণের উৎসাহ প্রকাশ করেছে। উভয় দফায় বিজেপির পক্ষে বিপুল ভোট পড়েছে। এখানে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপির প্রথম সরকার গঠিত হবে।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “যারা দেশে জন্য প্রাণ দিয়েছেন, তাঁদের কখনই সম্মান করতে পারে না কংগ্রেস। এই কংগ্রেসই আমাদের সেনা পরিবারকে ৪ দশক ধরে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’-এর জন্য আকুল করে তুলেছিল। কংগ্রেস আমাদের সেনাকে মিথ্যা বলেছিল। তাঁরা বলত ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’, রাজকোষের উপর চাপ সৃষ্টি করবে, কিন্তু সেনা পরিবারের কল্যাণের আগে মোদী কখনও কোষাগারের দিকে তাকায়নি। আমরা ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’ পুনরুজ্জীবিত করেছি, যার ফলে সেনা পরিবারগুলি আরও অর্থ পাবে।”

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top