ফরিদাবাদ, ২৮ সেপ্টেম্বর (হি.স.): কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা যোগী আদিত্যনাথ। হরিয়ানা বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে শনিবার ফরিদাবাদ থেকে কংগ্রেসকে কটাক্ষ করেছেন যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, সমস্যার আরেক নাম কংগ্রেস, সমস্ত জাতীয় সমস্যা কংগ্রেসের জন্যই। যোগী আদিত্যনাথ বলেছেন, “সমস্যার আরেক নাম কংগ্রেস। সমস্ত জাতীয় সমস্যা কংগ্রেসের জন্য। ভারত বিভাজন, জাতি, ধর্ম ও ভাষার ভিত্তিতে ভারতকে দুর্বল করা, ভারতকে সন্ত্রাস, নকশালবাদ, চরমপন্থা ও নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া এবং দুর্নীতি, স্বজনপ্রীতি ছড়িয়ে দেওয়া, এসবই কংগ্রেসের কারণে। অন্যদিকে, বিজেপি সমস্যার সমাধান করছে।”উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আরও বলেছেন, “আমি বিধানসভা নির্বাচনের জন্য গত ২ দিন ধরে জম্মু ও কাশ্মীরে ছিলাম। সেখানে বৃষ্টি হচ্ছিল। তাই, আমি সরাসরি বিমানবন্দরের ভিতরে চলে গেলাম। যখন আমি ভিতরে গেলাম, তখন একজন ব্যক্তি বললেন, ‘যোগী সাহেব রাম রাম’ কিছুক্ষণ পরে, আমি একজন মৌলভির কাছ থেকে ‘রাম রাম’ শুনে অবাক হয়েছিলাম… এটা ৩৭০ ধারা বাতিলের প্রভাব।”

সমস্যার আরেক নাম কংগ্রেস, সমস্ত জাতীয় সমস্যা কংগ্রেসের জন্যই : যোগী আদিত্যনাথ
Releated Posts
নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…
আইজিআই বিমানবন্দরে সোনা পাচারের চেষ্টা ভেস্তে দিল সিআইএসএফ, উদ্ধার ১.২১ কেজি সোনা ও প্রায় ২ লক্ষ টাকা নগদ
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এর টার্মিনাল-১-এ সোনা পাচারের একটি বড় চেষ্টা ভেস্তে দিল কেন্দ্রীয়…
উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…
ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা, ১৬ জুন (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী…


















