নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (হি.স.): কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বুধবার বলেছেন যে জম্মু ও কাশ্মীরের নির্বাচন নিয়ে জনগণের মধ্যে উত্সাহ রয়েছে। এর সবচেয়ে বড় প্রমাণ হলো প্রথম দফায় নির্বাচনে ভোটের হার ছিল ৬০ শতাংশের বেশি। একটা সময় ছিল যখন সন্ত্রাসবাদীদের হুমকির কারণে ভোটের হার সিঙ্গেল ডিজিটে ছিল। এখন মানুষ নির্ভয়ে ভোট দিচ্ছে। শেখাওয়াত বলেন, জম্মু ও কাশ্মীরের মানুষ বিজেপির পক্ষে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকার মানুষের উন্নয়নে কাজ করেছে। জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ বিলোপের পর সন্ত্রাসবাদকে রুখে দেওয়া হয়েছে। নির্বাচনে জনগণের মনোভাব ইতিবাচক। তিনি বলেন যে, বিজেপি জম্মু ও কাশ্মীরে সরকার গঠন করবে।

জম্মু ও কাশ্মীরে বিজেপির সরকার গঠিত হবে: গজেন্দ্র সিং শেখাওয়াত
Releated Posts
জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…
জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…
ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত
জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…
এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন
বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…


















