মালদায় ব্রাউন সুগার তৈরির সামগ্রী সহ  ধৃত পাচারকারী

কলকাতা, ২৩ সেপ্টেম্বর (হি.স.) :   গোপন তথ্যের ভিত্তিতে মালদা জেলার বৈষ্ণবনগর থানার পুলিশ ১৮ মাইল স্ট্যান্ডের কাছে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।  তার কাছ থেকে ব্রাউন সুগার তৈরির সামগ্রী  উদ্ধার হয়েছে। জেলার এসপি প্রদীপ যাদব সোমবার জানিয়েছেন, ধৃত সানাউল শেখ (১৯ বছর) কালিয়াচকের বাসিন্দা।  সানাউল শেখের ব্যাগ থেকে ৪০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ।

 পুলিশ জানিয়েছে, রবিবার রাতে সানাউল শেখ ব্রাউন সুগার তৈরির সামগ্রী বৈষ্ণবনগরের স্থানীয় এক ব্যবসায়ীর কাছে পৌঁছে দিতে যাচ্ছিল। এটি ব্রাউন সুগার তৈরিতে ব্যবহৃত হত।  সানাউল শেখ এবং আরও তিনজনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 পুলিশ জানিয়েছে, বাজেয়াপ্ত ব্রাউন সুগার তৈরির সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় ৬০ লাখ টাকা।