অমরাবতী, ২৩ সেপ্টেম্বর (হি.স.): মহারাষ্ট্রের অমরাবতী জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে উল্টে পড়ল যাত্রীবোঝাই একটি বাস। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের, এছাড়াও আহত হয়েছেন প্রায় ৩০ জন যাত্রী। সোমবার মহারাষ্ট্রের অমরাবতীর মেলঘাটে দুর্ঘটনাটি ঘটেছে। সেতু পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে একটি যাত্রীবোঝাই বাস। আহতদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় বাসটির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক, যার জেরেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আটকে পড়া যাত্রীদের উদ্ধার করতে দ্রুত শুরু হয় উদ্ধার কার্য। আহত যাত্রীদের সকলকেই চিকিৎসার জন্য নিকটবর্তী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে অমরাবতীর কালেক্টর সৌরভ কাটিয়ার।

অমরাবতীতে সেতু থেকে উল্টে পড়লো যাত্রীবোঝাই বাস; মৃত চার, আহত ৩০ জন
Releated Posts
নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…
ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…
গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭
নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…
নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…


















