News Flash

  • Home
  • দেশ
  • ডাবল ইঞ্জিন সরকার হরিয়ানাকে দেশের মধ্যে এক নম্বর রাজ্যে পরিণত করবে : অমিত শাহ
Image

ডাবল ইঞ্জিন সরকার হরিয়ানাকে দেশের মধ্যে এক নম্বর রাজ্যে পরিণত করবে : অমিত শাহ

তোহানা, ২৩ সেপ্টেম্বর (হি.স.): ডাবল ইঞ্জিন সরকার হরিয়ানাকে দেশের মধ্যে এক নম্বর রাজ্যে পরিণত করবে। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। সোমবার হরিয়ানার তোহানায় এক নির্বাচনী জনসভায় অমিত শাহ বলেছেন, “১০ বছর ধরে আমরা হরিয়ানার প্রতিটি গ্রামের উন্নয়ন করেছি। আগামী ৫ বছরের জন্য আবারও আশীর্বাদ করুন, এই ডাবল ইঞ্জিন সরকার হরিয়ানাকে দেশের এক নম্বর রাজ্যে পরিণত করবে।”অমিত শাহ আরও বলেছেন, “কংগ্রেস সরকারের আমলে ব্যাপক দুর্নীতি করা হয়েছিল। সেই সময় হুডা সাহেবের সরকার ছিল ডিলার ও জামাইদের আধিপত্য এবং দুর্নীতিবাজদের আধিপত্য। এখন এই ডিলার ও জামাই সরকারকে শেষ করার কাজ করেছে বিজেপি সরকার।” অমিত শাহ বলেছেন, “বিজেপি কীভাবে শাসন করে তার সেরা উদাহরণ আমাদের হরিয়ানা। হরিয়ানায় আগে দুই দলের সরকার আসা-যাওয়া করত। এক দল এলে দুর্নীতি বেড়ে যায়, আরেক দল এলে গুণ্ডামি বেড়ে যায়। উভয় ক্ষেত্রেই পরিবারতন্ত্র ও জাতিভেদ ছিল চরমে। প্রথমবারের মতো গোটা হরিয়ানায় সরকার গড়েছে বিজেপি।”কংগ্রেসের তীব্র সমালোচনা করে অমিত শাহ বলেছেন, “কংগ্রেস দলিত বিরোধী দল। কংগ্রেসের সময়, গোহানার ঘটনা এখানে ঘটেছিল ২০০৫০ সালে এবং মিরচপুরের ঘটনা ঘটেছিল ২০১০ সালে। কংগ্রেস ‘নট ফাউন্ড স্যুটেবল’ বলে চাকরির সংরক্ষণ থেকে বঞ্চিত করার কাজ করেছে।” শাহ আরও বলেছেন, “কংগ্রেস সবসময় দলিত নেতাদের অপমান করার কাজ করেছে।”

Releated Posts

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top