News Flash

  • Home
  • দেশ
  • বন্যার জন্য ফের ডিভিসিকে নিশানা মুখ্যমন্ত্রীর
Image

বন্যার জন্য ফের ডিভিসিকে নিশানা মুখ্যমন্ত্রীর

পূর্ব বর্ধমান, ২৩ সেপ্টেম্বর (হি.স.): পশ্চিমবঙ্গে কিছু জেলায় বন্যা পরিস্থিতির জন্য আবারও ডিভিসিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কয়েক দিনের টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা জলমগ্ন। তার উপর ডিভিসি জল ছাড়ায় পরিস্থিতি আরও ঘোরালো হয়। দামোদর, ময়ূরাক্ষী, অজয়-সহ রাজ্যের একাধিক নদীর জল উপচে পড়েছে। বহু রাস্তাঘাটের উপর দিয়ে বইছে নদীর জল। ভেঙেছে সেতু। বিপর্যস্ত জনজীবন। তিন দিন ধরেই এই গোটা পরিস্থিতির জন্য ডিভিসি এবং কেন্দ্রকে দায়ী করে বিবৃতি দিচ্ছেন মুখ্যমন্ত্রী।

সোমবার তিনি বলেন, ‘‘বাংলার দুর্ভাগ্য, এখানে এবং অসমে যত বন্যা হয়, অন্য কোথাও তত হয় না। বাংলার অবস্থা নৌকার মতো। ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই আমাদের চিন্তা বাড়ে। কারণ নিজেদের বাঁচাতে ডিভিসি জল ছেড়ে দেয়। ডিভিসি কেন্দ্রীয় সরকারের অধীনে। কিন্তু আজ পর্যন্ত ওরা কোনও কাজ না করার ফলে লক্ষ লক্ষ মানুষের ঘর ডুবে যাচ্ছে। ভোটের জন্য যে টাকা খরচ করা হয়, তার একাংশ দিলেও বন্যা আটকাতে পারতাম।’’

প্রসঙ্গত, গত সপ্তাহেই বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বিভিন্ন জায়গায় গিয়েছেন মমতা। কথা বলেছেন সাধারণ মানুষের সঙ্গে। এই পরিস্থিতি জন্য ডিভিসিকেই দায়ী করেছেন তিনি। রাজ্যের বন্যা পরিস্থিতিকে ‘ম্যান মেড’ বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও এই নিয়ে দু’বার চিঠিও লিখেছেন মমতা। পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসনকে সব রকম বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছেন তিনি।

Releated Posts

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top