News Flash

  • Home
  • প্রধান খবর
  • (আপডেট) ঘর্মাক্ত গরমে নাজেহাল অবস্থা তিলোত্তমায়, নাস্তানাবুদ শহর থেকে গ্রাম
Image

(আপডেট) ঘর্মাক্ত গরমে নাজেহাল অবস্থা তিলোত্তমায়, নাস্তানাবুদ শহর থেকে গ্রাম

কলকাতা, ২০ সেপ্টেম্বর (হি.স.): উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বৃষ্টি না হওয়ায় স্বাভাবিকভাবেই ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, অনুভূত হচ্ছে গরমও। শুক্রবার দুপুরের চড়া রোদ ও ঘর্মাক্ত গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন শহরবাসী, আচমকা এই গরমে নাস্তানাবুদ শহর থেকে গ্রাম। মাত্রাতিরিক্ত রোদের দাপটের জন্য গরম খুব বেশি অনুভূত হয়েছে।আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, পশ্চিমবঙ্গের কোথাও আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিজনিত কোনও সতর্কতা নেই। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলগুলিতেও এই মুহূর্তে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। বৃষ্টি না হওয়ায় শুষ্ক হয়ে উঠেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া। শুক্রবার সকাল থেকেই রোদের দাপট দেখা গিয়েছে শহর ও শহরতলিতে। বেলা বাড়তেই গরম আরও বাড়তে থাকে। গুমোট গরমও অনুভূত হয়েছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ২৮.৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি বেশি। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গেও, সেখানেও মোটামুটি গরম টের পাওয়া যাচ্ছে।

Releated Posts

ইসিআই-র বিরুদ্ধে সরব ভারত জোট, সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি; এসআইআর বাতিল ও ব্যালট পেপারে ভোটের দাবিতে সংসদ থেকে মিছিল

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর-কে কেন্দ্র করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজনৈতিক চাপ…

ByByNews Desk Oct 6, 2026

ভারত-সুইজারল্যান্ড অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হচ্ছে, বাণিজ্য ও বিনিয়োগে জোর

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): বাজারে প্রবেশাধিকার সম্প্রসারণ, বিনিয়োগ সহজ করা এবং পরিকাঠামো, প্রযুক্তি, উদ্ভাবন ও সরবরাহ শৃঙ্খলে সহযোগিতা…

ByByNews Desk Oct 6, 2026

ভারত ব্লকের প্রতিবাদ ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, সিইসি-এর পদত্যাগ ও এসআইআর বাতিলের দাবি

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ভোট চুরি’র অভিযোগ তুলে মঙ্গলবার দিল্লিতে প্রতিবাদ কর্মসূচিতে নামছে বিরোধী ভারত…

ByByNews Desk Oct 6, 2026

বিজেপিকে হারাতে পারে একমাত্র সমাজবাদী পার্টি, দাবি সাংসদ অবধেশ প্রসাদের

অযোধ্যা, ৫ অক্টোবর (আইএএনএস): ভারতে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-কে ক্ষমতা থেকে দূরে রাখতে পারে একমাত্র সমাজবাদী পার্টি (এসপি)…

ByByNews Desk Oct 5, 2026
Scroll to Top