কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি. স.): গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সক্রিয় গভীর নিম্নচাপ অবস্থান বদল করলেও এর প্রভাব থেকে পুরোপুরি রেহাই মেলেনি। সোমবার সূর্য উঁকি দিয়েছে তবে তা দীর্ঘস্থায়ী হয় নি। সুতরাং আগামী ২-৩ ঘন্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ১৫ টি জেলায়। বাজ পড়ার সময়কালে নিরাপদ আশ্রয় যেতেই পরামর্শ দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস ও হলুদ সতর্কতা অনুযায়ী, উত্তরবঙ্গের পাঁচটি জেলা – দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার তৎসহ মুর্শিদাবাদ ও বীরভূমে ঝড় জল ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কমলা সতর্কতা জারি করেছে ৮টি জেলায় – বাঁকুড়া পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

মেঘের গর্জনের সঙ্গে বৃষ্টি চলছেই, হলুদ ও কমলা সতর্কতা জারি
Releated Posts
ট্রাম্প প্রধানমন্ত্রী মোদিকে ও ভারতকে সর্বোচ্চ সম্মান করেন: আইএএনএস-কে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর
ওয়াশিংটন, ২৭ জুন (আইএএনএস): ভারতে দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্ণ হওয়ার পর মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর বলেছেন, ভারত-মার্কিন…
ব্রিকস ২০২৬-এ গ্লোবাল সাউথকেন্দ্রিক জ্বালানি নীতির রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি
নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): ব্রিকসের ২০২৬ সালের সভাপতিত্বকালে নিরাপদ, স্থিতিশীল, ন্যায্য এবং টেকসই বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার কেন্দ্রে ‘গ্লোবাল…
গুজরাতে ‘ভারত ট্যাক্সি’ পরিষেবার সূচনা করলেন অমিত শাহ, ২০২৭ সালের মধ্যে ১২৫ শহরে সম্প্রসারণের লক্ষ্য
গান্ধীনগর, ২৭ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার গুজরাতে সমবায়ভিত্তিক রাইড-হেলিং প্ল্যাটফর্ম ‘ভারত ট্যাক্সি’-র আনুষ্ঠানিক…
গাজা ইস্যুতে কেন্দ্রের অবস্থান নিয়ে মোদি সরকারকে নিশানা সোনিয়া গান্ধীর, ‘নীরবতা ভারতের নৈতিক অবস্থানকে দুর্বল করছে’
নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): গাজা সংঘাত নিয়ে কেন্দ্রের অবস্থানকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া…


















