News Flash

  • Home
  • প্রধান খবর
  • বৃষ্টিতে জনজীবন বেহাল; পুরুলিয়ায় ভেঙে পড়ল বাড়ি, মুর্শিদাবাদে ধসে গেল রাস্তা
Image

বৃষ্টিতে জনজীবন বেহাল; পুরুলিয়ায় ভেঙে পড়ল বাড়ি, মুর্শিদাবাদে ধসে গেল রাস্তা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি.স.): নিম্নচাপের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত রাজ্যের বিভিন্ন জেলায়। কোথাও জলমগ্ন বিস্তীর্ণ অঞ্চল, কোথাও আবার ভেঙে পড়েছে বাড়ি। রাস্তা ধসেও গিয়েছে নানা স্থানে। সোমবারই পুরুলিয়ার রঘুনাথপুর ২ নম্বর ব্লকের বামড়রা গ্রামের এক ব্যক্তির বাড়ি ভেঙে পড়েছে। যদিও ঘটনায় কোনও হতাহতের খবর নেই। আপাতত পরিবারের সদস্যরা পঞ্চায়েত সদস্যার বাড়িতে আশ্রয় নিয়েছে।অন্যদিকে, মুর্শিদাবাদের শক্তিপুর থানার অন্তর্গত কামনগর গ্রাম পঞ্চায়েতের অধীনে বাবলা নদীর ধারে একটি রাস্তা ধসে গিয়েছে। নগরগ্রাম থেকে সাহারবাড়ি গ্রাম যাওয়ার একমাত্র রাস্তাটি ভেঙে যাওয়ায় সমস্যায় পড়েছেন বাসিন্দারা। গত তিনদিন ধরে এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে, সঙ্গে ঝোড়ো হাওয়াও বইছে। যার জেরে নদীর জল এই রাস্তার একাংশ ধসিয়ে দিয়েছে।

Releated Posts

চার রাজ্যে নতুন মাল্টি-ট্র্যাকিং প্রকল্পে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থায় বড় গতি: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চারটি…

ByByNews Desk Aug 19, 2026

ঝাড়খণ্ডে পরীক্ষা বাতিল নিয়ে সিআইডি তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাবুলাল মারান্ডির, সিবিআই তদন্তের দাবি পুনর্ব্যক্ত

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে একাধিক জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষা বাতিলের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের…

ByByNews Desk Aug 19, 2026

ঝাড়খণ্ডে একের পর এক পরীক্ষা বাতিলে নতুন করে বিক্ষোভ, সচিবালয় চত্বরে ঢুকে পড়লেন নির্বাচিত প্রার্থীরা

রাঁচি, ১৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে একাধিক ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন-এর নিয়োগ পরীক্ষা বাতিলের…

ByByNews Desk Aug 19, 2026

রাহুল গান্ধী চাইলে সংসদে বিরোধীরা স্লোগান ও হট্টগোল করত না: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী চাইলে সদ্য সমাপ্ত বাদল অধিবেশনে বিরোধী সাংসদরা সংসদে হট্টগোল…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top