News Flash

  • Home
  • প্রধান খবর
  • বন‍্যা পরিস্থিতি, মানুষ চিকিত্‍সা— এ সবে চিন্তিত মুখ্যমন্ত্রী চান দ্রুত সমাধান
Image

বন‍্যা পরিস্থিতি, মানুষ চিকিত্‍সা— এ সবে চিন্তিত মুখ্যমন্ত্রী চান দ্রুত সমাধান

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি.স.): “একদিকে বন‍্যা পরিস্থিতি, অন‍্যদিকে মানুষ চিকিত্‍সা পাচ্ছে না, আসুন আমরা সবাই মিলে সমস‍্যাটার সমাধান করি।” জুনিয়র চিকিত্‍সকদের সঙ্গে তাঁর সোমবারের প্রস্তাবিত বৈঠক সম্পর্কে সংবাদমাধ্যমে এই মন্তব্য করলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। মুখ‍্যমন্ত্রী জানান, ‘‘বৈঠকে আসার জন‍্য এটা নির্ধারিত সময় থাকছে। আমি নিজেও ধরনায় গিয়েছি। আমার এখনও ছোটদের কাছে অনুরোধ থাকবে কালকে আদালতে শুনানী আছে। তার আগে আসুন আমরা একটা চেষ্টা করে দেখি। তাতে জুনিয়র ডাক্তারদেরও লাভ হবে এবং শান্তি ফিরে আসবে।’’

লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন একাধিক এলাকা। বৃষ্টির মাথায় করেই আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। বন‍্যা পরিস্থিতির কথা উল্ল‍েখ‍ করে মুখ‍্যমন্ত্রী বলেন, ‘‘যারা চায় না এটা হোক, আমি তাদের কাছে অনুরোধ করব, মানুষের কথা ভেবে একদিকে বন‍্যা পরিস্থিতি, অন‍্যদিকে মানুষ চিকিত্‍সা পাচ্ছে না, আসুন আমরা সবাই মিলে সমস‍্যাটার সমাধান করি। সমস‍্যার সমাধান করার জন‍্য চেষ্টা করা উচিত।’’

এই এক বৈঠকেই কী মিটে যাবে সমস‍্যা? মুখ‍্যমন্ত্রীর কথায়, ‘‘সবসময় সবটা হয় না, তবে কিছুটা তো হয়। আমরাও চিন্তিত, আমিও চাই তিলোত্তমার বিচার হোক এবং সঙ্গে সঙ্গে ডাক্তাররাও সুস্থ স্বাভাবিক পরিবেশে কাজে ফিরুন। তাঁদের কথা শোনার জন‍্য আমি তৈরি আছি। আমি তাঁদের আবেদন জানিয়েছি। আমাদের কমিটি ইতিমধ‍্যেই ইমেল পাঠিয়েছে। তাঁরা যদি আসেন ৪ টা থেকে ৫ টার মধ‍্যে, আমরা মিটিংটা ৫ টায় করতে পারি।’’

প্রসঙ্গত, ফের বৈঠকের আহ্বান। জুনিয়র চিকিত্‍সকদের মিটিংয়ে আসার জন‍্য অনুরোধ জানায় সরকার। মুখ্য সচিব চিঠি দেন জুনিয়ার চিকিৎসকদের৷ মুখ‍্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতেই আবার বৈঠকের আসার জ‍ন‍্য অনুরোধ করে সরকার।

Releated Posts

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top