News Flash

  • Home
  • প্রধান খবর
  • মেঘলা আকাশ; স্বস্তিদায়ক আবহাওয়া, বৃষ্টি হয়েই চলেছে দক্ষিণবঙ্গে
Image

মেঘলা আকাশ; স্বস্তিদায়ক আবহাওয়া, বৃষ্টি হয়েই চলেছে দক্ষিণবঙ্গে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি.স.): সোমবারের সকালেও মেঘাচ্ছন্ন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশ। রবিবার রাতভর বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে শহর ও শহরতলিতে, সঙ্গে মেঘের গর্জন, বৃষ্টির সৌজন্যে আবহাওয়া স্বস্তিদায়ক। গভীর নিম্নচাপ শক্তি হারিয়েছে, সেই নিম্নচাপ পশ্চিমমুখী হয়ে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের দিকে এগোতে থাকবে।দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আপাতত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় হতে পারে ভারী বৃষ্টি। অন্যান্য জেলাগুলির ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী ২৪ ঘণ্টা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সব জেলার সব জায়গায় বৃষ্টি হবে না, বিক্ষিপ্ত ভাবে হবে।

Releated Posts

চার রাজ্যে নতুন মাল্টি-ট্র্যাকিং প্রকল্পে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থায় বড় গতি: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চারটি…

ByByNews Desk Aug 19, 2026

ঝাড়খণ্ডে পরীক্ষা বাতিল নিয়ে সিআইডি তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাবুলাল মারান্ডির, সিবিআই তদন্তের দাবি পুনর্ব্যক্ত

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে একাধিক জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষা বাতিলের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের…

ByByNews Desk Aug 19, 2026

ঝাড়খণ্ডে একের পর এক পরীক্ষা বাতিলে নতুন করে বিক্ষোভ, সচিবালয় চত্বরে ঢুকে পড়লেন নির্বাচিত প্রার্থীরা

রাঁচি, ১৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে একাধিক ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন-এর নিয়োগ পরীক্ষা বাতিলের…

ByByNews Desk Aug 19, 2026

রাহুল গান্ধী চাইলে সংসদে বিরোধীরা স্লোগান ও হট্টগোল করত না: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী চাইলে সদ্য সমাপ্ত বাদল অধিবেশনে বিরোধী সাংসদরা সংসদে হট্টগোল…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top