News Flash

Image

পানীয় জলের দাবিতে পথ অবরোধ

আগরতলা ১৬ সেপ্টেম্বর :  তীব্র দাবদাহে  নাজেহাল নরেন্দ্রনগর দামছড়া এলাকার বাসিন্দারা। এরই মাঝে পানীয় জলের সংকটে তাঁরা দিশেহারা হয়ে পড়েছেন। পানীয় জলের দাবিতে বাধ্য হয়ে আজ পথ অবরোধে বসেন ওই এলাকার প্রমিলা বাহিনী।

অবরোধকারীদের অভিযোগ,  টানা ১০দিন যাবৎ পানীয় জলের সমস্যায় ভুগছেন নরেন্দ্রনগর এলাকাবাসী। এ বিষয়ে একাধিকবার প্রশাসনিক উচ্চপদস্থ অাধিকারিকদের জানানো  হলেও তাঁরা কোন পদক্ষেপ গ্রহন করেননি। তাই আজ সকালে বাধ্য হয়ে পানীয় জলের দাবিতে পথ অবরোধে বসেন এলাকাবাসী। 

অবরোধের জেরে যান চলাচল বন্ধ  হয়ে পড়েছিল। তাঁদের দাবি দ্রুত পানীয় জলের ব্যবস্থা করতে হবে। এদিকে, অবরোধের খবর পেয়ে  ঘটনাস্থলে ছুটে গিয়েছেন উচ্চপদস্থ অাধিকারিকরা। তাঁরা অবরোধকারীদের আশ্বাস দিয়েছেন, খুব শীঘ্রই পানীয় জলের  সমস্যার সমাধান করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন তাঁরা।

Releated Posts

সংবর্ধনার জোয়ারে ভাসলেন বিলোনিয়ার সোনার মেয়ে অস্মিতা দে

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১২ আগস্ট: কমনওয়েলথ গেমসে জুডোর ৪৮ কেজি বিভাগে ভারতের হয়ে সোনা জিতে দেশের পাশাপাশি ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 12, 2026

নাবালিকা উদ্ধারে ২৪ ঘণ্টার সময়সীমা, বিশ্রামগঞ্জে জাতীয় সড়ক অবরোধ

বিশ্রামগঞ্জ, ১২ আগস্ট: নাবালিকা এক হিন্দু মেয়েকে অপহরণের সাত দিন পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি-এই অভিযোগে…

ByByReshmi Debnath Aug 12, 2026

মাকে পিটিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, নাবালিকা মেয়ের বাবার শাস্তির দাবি

আগরতলা, ১২ আগস্ট: মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গান্ধীগ্রাম এলাকায়। মৃত…

ByByReshmi Debnath Aug 12, 2026

ত্রিপুরাকে এগিয়ে নিতে আমাদের সকলকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী ত্রিপুরা রাজ্য এখন বিভিন্ন সেক্টরে ফ্রন্টরানার হিসেবে স্বীকৃতি পেয়েছে।…

ByByReshmi Debnath Aug 12, 2026
Scroll to Top